ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

হিজবুত তাহরীরবিরোধী পোস্ট দেওয়ায় কুবির শিক্ষার্থীকে তুলে নিল র‌্যাব

সাব্বির হোসেন, কুবি প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০১:৫৭:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • / ৮৬ বার পঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও থিয়েটার কুবির সাধারণ সম্পাদক হান্নান রহিমকে র‌্যাব-১১ আটক করেছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ ঘোষিত সংগঠসা হিজবুত তাহরীরের বিরুদ্ধে সরব ছিলেন। পরে তাকে কুমিল্লা কোতোয়ালি থানায় হস্তান্তর করা হলে জিজ্ঞাসাবাদ শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন কোটবাড়ির চাঙ্গীনির একটি মেস থেকে তাকে আটক করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে হিজবুত তাহরীরের বিরুদ্ধে পোস্ট দেওয়ার কারণে তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে। হান্নান রহিম তার ফেসবুক পোস্টে লিখেছিলেন, “হিজবুত তাহরীর লীগ”, এবং “হিজবুত তাহরীরকে প্রতিহত করুন। কাউকে জানা থাকলে প্রশাসনকে তালিকা দিয়ে সহযোগিতা করুন।” কুমিল্লা কোতোয়ালি থানার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “ভুল অভিযোগের ভিত্তিতে তাকে র‌্যাব তুলে নেয়। পরে আমাদের কাছে হস্তান্তর করলে আমরা জিজ্ঞাসাবাদ করে প্রক্টরের কাছে হস্তান্তর করি।” এ বিষয়ে র‌্যাব-১১-এর পক্ষ থেকে জানানো হয়েছে, “তাকে হিজবুত তাহরীরের সন্দেহে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হবে এবং আরও ১০-১২ জনের একটি তালিকা আছে, যাদের শিগগিরই আটক করা হবে।” এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ রাখছি।”

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

হিজবুত তাহরীরবিরোধী পোস্ট দেওয়ায় কুবির শিক্ষার্থীকে তুলে নিল র‌্যাব

সর্বশেষ পরিমার্জন: ০১:৫৭:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫