ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
সাবেক কৃষিমন্ত্রীর ভাইয়ের অবৈধ ইটভাটা গুড়িয়ে দিলো ভ্রাম্যমাণ আদালত

তিমির বনিক, নিজস্ব প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ১০:৪৮:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
- / ১৯২ বার পঠিত

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ বৈধ কাগজপত্রাধি না থাকায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজারে অবস্থিত সাবেক কৃষিমন্ত্রী মো.আব্দুস শহীদের ছোট ভাইয়ের মালিকানাধীন অবৈধ ইটভাটাটি বোল্ডডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত। জানা যায়, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাখন চন্দ্র সূত্রধরের নেতৃত্বে ও থানা পুলিশের সহযোগিতায় শনিবার (৮ই মার্চ) দুপুর ২টার দিকে ইটভাটা সমুহে ভ্রামমান আদালতের শুরু হওয়া অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলার মুন্সিবাজারে অবস্থিত বিগত আওয়ামী লীগ সরকারের কৃষি মন্ত্রী মো.আব্দুস শহীদ এর ছোট ভাই উপজেলা আওয়ামীলীগ ও ব্রিকস এসোসিয়েশন অব কমলগঞ্জের সাবেক সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিকের মালিকানাধীন ইটভাটা ”সাবারী ব্রিকস” এর পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ বৈধ কাগজপত্রাধি না থাকায় বোল্ডডোজার দিয়ে ইট ভাটাটি গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত। নাম প্রকাশ না করার শর্তে একাধিক স্থানীয় লোকজন জানান, ‘এই ইটভাটার কোন লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছিল না। বড়ভাইয়ের ক্ষমতাবলে অবৈধভাবে গড়ে তুলেছিলেন এই ইটভাটাটি। কমলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাখন চন্দ্র সূত্রধর জানান, মহামান্য হাইকোর্টের একটি রিট পিটিশন ছিলো, ১৩৭০৫/২০২২ এর পরিপ্রেক্ষিতে বিভাগীয় কমিশনারের নির্দেশনায় ও জেলা ম্যাজিষ্ট্রেট সু-স্পস্ট তদারকিতে এই ইটভাটাকে অবৈধ ঘোষণা করে গুড়িয়ে দেওয়া হয়। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
আরও পড়ুন:




















