ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
সিরাজগঞ্জে পাঁচ দফা দাবিতে মেডিকেল শিক্ষার্থীদের প্রেস ব্রিফিং ও বিক্ষোভ মিছিল

মাসুদ রেজা, (সিরাজগঞ্জ)
- সর্বশেষ পরিমার্জন: ১২:৩২:৫১ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
- / ১০৪ বার পঠিত

সিরাজগঞ্জে স্বাস্থ্য সুরক্ষা আইনসহ পাঁচ দফা দাবিতে প্রেস ব্রিফিং ও বিক্ষোভ মিছিল করেছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। রবিবার (৯ মার্চ ২০২৫) বেলা সাড়ে ১২টার দিকে ইন্টার্ন চিকিৎসক ডাঃ আব্দুল আহাদ সাঈদ এর সভাপতিত্বে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে ১১টার দিকে সিরাজগঞ্জের গণমাধ্যমকর্মীদের নিয়ে প্রেস ব্রিফিং ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। যেখানে তাঁরা ম্যাটস (মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল) ও ডিএমএফ (ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি) পাস করাদের ‘ডাক্তার’ পদবি ব্যবহারের বিরোধিতা করেন।
সমাবেশে শিক্ষার্থীরা জানান, ম্যাটস ও ডিএমএফ পাস করা ব্যক্তিরা কখনো নামের আগে ডাক্তার ব্যবহার করতে পারেন না। তাঁরা চিকিৎসকের সহায়ক হিসেবে অতীতে কাজ করে এসেছেন। কয়েকটা ওষুধের নাম মুখস্থ করে চিকিৎসক বনে গেছেন তাঁরা। তাঁদের ভুল প্রেসক্রিপশনে ঘটছে মৃত্যুর ঘটনা, যার দায় যাচ্ছে সমগ্র চিকিৎসকের ওপর। তাঁরা জানান, এমবিবিএস ও বিডিএস পাস না করে কেউ নামের আগে ডাক্তার ব্যবহার করতে পারবেন না। সারা দেশে ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ এনে চিকিৎসকের ওপর হামলা বন্ধের দাবি জানিয়ে তাঁরা বলেন, যেখানে ভুল চিকিৎসার প্রমাণ মিললে চিকিৎসকের সনদ বাতিল ও ফৌজদারি অপরাধে জেল জরিমানা হয়, সেখানে অপরাধ প্রমাণের আগেই চিকিৎসকের ওপর হামলা কোনোভাবে কাম্য নয়। দেশে যেখানে চিকিৎসক সংকট, সেখানে ডাক্তারি পাস করে বেকার থাকার সুযোগ নেই বলেও জানান শিক্ষার্থীরা। অবিলম্বে পাঁচ দফা দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এসময় সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, ইন্টার্ন চিকিৎসক ডাঃ ইফাজ আল শাওন, ডাঃ সৈকত মাহমুদ, ডাঃ রায়হান খন্দকার, ডাঃ শোয়েব শাহরিয়ার, ৫ম বর্ষের শিক্ষার্থী আল আরাফাত, ৪র্থ বর্ষের শিক্ষার্থী আসাদুল্লাহ আল মারুফসহ প্রতিষ্ঠানের সকল ইন্টার্নী চিকিৎসক, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:




















