ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

পিরোজপুরে ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে জখম হত্যার হুমকি

হাসান মামুন,আঞ্চলিক প্রতিনিধি (পিরোজপুর)
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:০১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
  • / ৮৬ বার পঠিত

পিরোজপুর সদর উপজেলার রাজারকাঠিতে ঘরে ঢুকে এক গৃহবধূকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। রক্তাক্ত জখম নুপুর বেগমকে স্থানীয়রা উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করে। সে সদর উপজেলার কলাখালী ইউনিয়নের রাজারকাঠি গ্রামের বাসিন্দা অদুদ সিকদারের স্ত্রী নুপুর। বুধবার (১২ মার্চ) দুপুরে জেলা হাসপাতালে ২৪ নম্বর বেডে ভর্তি নুপুর বেগম এ প্রতিবেদককে জানান, প্রতিপক্ষের লোকজন এলোপাতারি কুপিয়ে, লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। তারা আরও বেপরোয়া হয়ে আমাকে ভয়ভীতি সহ খুন জখমের হুমকি দিয়েছে।

তিনি বলেন, গতবছরের একটি গরুর চুরির ঘটনায় দু‘পক্ষের দ্ব›দ্ব রয়েছে প্রতিবেশী শাকিল সিকদারের সাথে। এনিয়ে প্রতিপক্ষরা সোমবার ১০ মার্চ গৃহে ঢুকে কোন কিছু বুঝার আগেই ধারালো দা ও লোহার রড দিয়ে শাকিল সিকদার, তার স্ত্রী রাবেয়া বেগম ও পুত্র সিয়াম এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এসময় এগিয়ে আসা শাহিনুর খানম জানান, আমি সহ স্থানীয়রা জড়ো হয়ে তাদেরকে ধাওয়া দিয়ে আহতকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসি। গ্রামবাসি সূতে জানা যায়, গতবছর নুপুর বেগমের একটি গরু চুরি হয়। যদিও তখন এই চুরির আসল ঘটনা জানা যায়নি। পরবর্তী গ্রামের বিভিন্ন লোকের মুখে জানা যায় শাকিল সিকদার এই উক্ত গরু চুরির সাথে সংযুক্ত ছিল। এ বিষয়ে অভিযুক্ত শাকিল সিকদার জানান, আমাকে নিয়ে কুৎসা রটায় তারা। আমি এর প্রতিবাদ করলে এক পর্যায়ে মারপিট হয়েছে। এতে আমি ও পরিবার আহত হই। এ ব্যাপারে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আব্দুস সোবাহান জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পিরোজপুরে ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে জখম হত্যার হুমকি

সর্বশেষ পরিমার্জন: ০৩:০১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫