ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

চাটখিলে বসতঘরে আগুন থানায় মামলা না নেওয়ায় আদালতে মামলা

মোজাম্মেল হক, চাটখিল (নোয়াখালী)
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:০৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
  • / ১১১ বার পঠিত

চাটখিলে শাহাপুর ইউনিয়নের পুরুষোত্তমপুর আবদুল আজিজ পাটোয়ারী বাড়িতে বসত ঘরে অগ্নিকান্ডের ঘটনায় থানা পুলিশ মামলা নেয়নি। অবশেষে ঘরের মালিক শাহাজাহান পাটোয়ারী (৭০) ঘটনার ১০ দিন পর গত সোমবার নোয়াখালীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৭নং আমলী আদালতে ৪ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। গত বুধবার দুপুরে মামলার বাদী শাহাজাহান পাটোয়ারী চাটখিল প্রেসক্লাবে এসে উপস্থিত সাংবাদিকদের কাছে মামলার কপি দিয়ে দুর্বৃত্ত এবং থানা পুলিশ কর্তৃক কিভাবে নির্যাতনের শিকার হয়েছেন তা তুলে ধরেন। তিনি বলেন, গত ২৭ ফেব্রুয়ারি বিকেল ৩ টায় পূর্ব শত্রুতার যের ধরে দুর্বৃত্তরা তার বসতঘরে আগুন দেয়। স্থানীয় লোকজন চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করলেও তার ঘরের একাংশ আগুনে পুড়ে প্রায় দুই লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। এ সময় স্থানীয় লোকজন ঘরে আগুন দেওয়া সুমন নামে এক দুর্বৃত্তকে আটক করে মারধর করে। খবর পেয়ে সুমনের আত্মীয়স্বজন এসে কান্নাকাটি করে সুমনকে ছাড়িয়ে নেয়। এই বিষয়ে শাহাজাহান পাটোয়ারী সুমন সহ দুর্বৃত্তদের বিরুদ্ধে ঘটনার একদিন পর (১ মার্চ) চাটখিল থানায় অভিযোগ দায়ের করেন। সুমনকে মারধর করায় তার পক্ষ থেকেও শাহাজাহান পাটোয়ারী সহ কয়েকজনের বিরুদ্ধে থানায় পাল্টা অভিযোগ করা হয়। থানা পুলিশ উভয় পক্ষকে স্থানীয়ভাবে মিমাংসার জন্য সময় দেয়। সময় অতিবাহিত হওয়ার আগেই থানার এস আই শাহাজাহান মামলা রেকর্ডের কথা বলে প্রতারণার মাধ্যমে শাহাজাহান পাটোয়ারীকে থানায় নিয়ে এসে গ্রেফতার দেখিয়ে কোর্টে প্রেরণ করে। শাহাজাহান পাটোয়ারী জামিনে এসে তার ঘরে আগুন দেওয়ার ঘটনায় সুমন সহ ৪ জনকে আসামী করে আদালতে মামলা দায়ের করেন। আসামীরা হচ্ছে নাজমা আক্তার বৃষ্টি (২৫) নজরুল হোসেন (২৫) ও রোকসানা বেগম স্বপ্না। সাবেক ইউপি সদস্য, ঘরের মালিক শাহাজাহান পাটোয়ারী পুলিশ কর্তৃক হয়রানির শিকার হওয়ায় এস আই শাহাজাহান এর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য তিনি পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানিয়েছেন।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

চাটখিলে বসতঘরে আগুন থানায় মামলা না নেওয়ায় আদালতে মামলা

সর্বশেষ পরিমার্জন: ০৪:০৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫