ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

ইন্দুরকানীতে দুর্বৃত্তের দেয়া আগুনে কৃষকের গরুসহ গোয়াল ঘর পুড়ে ছাই

হাসান মামুন, আঞ্চলিক প্রতিনিধি (পিরোজপুর)
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:৪২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
  • / ৭৭ বার পঠিত

পিরোজপুরের ইন্দুরকানীর ঢেপসাবুনিয়া গ্রামে মঙ্গলবার গভীর রাতে দুর্বৃৃত্তের দেয়া আগুনে এক কৃষকের গরুসহ গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে গেছে। পুড়ে গেছে খড়ের গাঁধা (কুটার মেই)। এ সময় কৃষক নুরুল ইসলাম মৃধা আগুন লাগা গোয়াল ঘর থেকে গরু উদ্ধার করতে গেলে তিনিও অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কৃষক নুরুল ইসলাম মৃধার স্ত্রী রুফিয়া বেগম জানান, রাতে গোয়াল ঘরে আগুন দেখে আমি ও আমার স্বামী ঘর থেকে বের হয়ে গোয়ালঘরে ছুটে যাই। আমার স্বামী জ¦লন্ত গোয়াল ঘর থেকে গরু উদ্ধারের চেষ্টা করলে তার গায়ে আগুন লাগে শরীরের একটা অংশ পুড়ে যায়। আগুনে গোয়াল ঘর ও পেটে বাচ্চা সহ একটি গাভী গরু পুড়ে গেছে আরো একটি গরু আধাপোড়া অবস্থায় উদ্ধার করা হয়েছে। পাশে থাকা একটি খড়ের গাধা ও পুড়ে গেছে। ইন্দুরকানী থানার ওসি মোঃ মারুফ হোসেন জানান, রাতে দুর্বৃত্তের দেয়া আগুনে কৃষক নুরুল ইসলামের গোয়াল ঘর সহ একটি গরু পুড়ে গেছে। এসময় গরুর মালিকও আহত হয়েছেন। এ বিষয় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ইন্দুরকানীতে দুর্বৃত্তের দেয়া আগুনে কৃষকের গরুসহ গোয়াল ঘর পুড়ে ছাই

সর্বশেষ পরিমার্জন: ০৪:৪২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫