ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে ধর্ষণের শিকার তরুণী

রায়হান মাহামুদ (কুমিল্লা)
- সর্বশেষ পরিমার্জন: ০৫:০৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
- / ৯৮ বার পঠিত

কুমিল্লার এক তরুণী প্রেমিকের সঙ্গে দেখা করতে গাজীপুরের কালীগঞ্জে এসে ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল বুধবার রাতে মামলা হয়েছে। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন। অভিযুক্ত যুবকের নাম ফরিদ পালোয়ান। তিনি কালীগঞ্জের মুক্তারপুর হরিদেবপুরের বাসিন্দা। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই তরুণীর সঙ্গে ফরিদের এক বছর ধরে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে ফরিদ মেয়েটির সঙ্গে সামনাসামনি দেখা করার বায়না ধরেন। বাধ্য হয়ে মেয়েটি কুমিল্লা থেকে গাজীপুরের কালীগঞ্জে দেখা করতে আসেন। সারা দিন ঘোরাঘুরি শেষে নিরাপত্তার অজুহাতে মেয়েটিকে রাতে থেকে যেতে বাধ্য করেন ফরিদ। পরে এক বাড়িতে তিনি কয়েকজনের সহযোগিতায় ধর্ষণ শেষে ভুক্তভোগীকে মারধর করেন। ওই তরুণী পরে নিজ বাড়িতে ফিরে গিয়ে পরিবারের কাছে বিষয়টি জানালে তাঁরা কালীগঞ্জ থানায় মামলা করার পরামর্শ দেন। তিনি শেষে সাতজনকে আসামি করে থানায় মামলা করেন। ওসি আলাউদ্দিন বলেন, ‘মেয়েটি গতকাল রাতে থানায় এসে মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে ধরতে অভিযান অব্যাহত আছে। আশা করছি দ্রুততম সময়ের মধ্যেই আসামিকে ধরতে পারব।’
আরও পড়ুন:





















