ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী

উজানগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের এডহোক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

উজ্জ্বল মাহমুদ (কুষ্টিয়া)
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:৫২:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • / ৭৮ বার পঠিত
কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহোক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১৬ ই মার্চ  বিদ্যালয় প্রশাসনিক কার্যলয়ে  আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত এডহোক কমিটির সভাপতি আশরাফুল আলম মিন্টু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজানগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সদস্য হাবিবুর রহমান হাবু, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা. আব্দুল মজিদ এবং রনজিতপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এম এ মজিদ। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম, আ: রউফ ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক রাজ্জাক মাহমুদ রাজ, সদস্য সচিব সালমান খান,ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য হাফিজুল বিশ্বাস, সাইফুল ইসলাম, ইউনিয়ন জামাতের সাধারণ সম্পাদক কামাল হোসেন, বিএনপি নেতা ছানোয়ার হোসেন, সাগর, মামুন জাহাঙ্গীর, কৃষক দলের সাধারণ সম্পাদক সুজন মাহমুদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এডহোক কমিটির সদস্য সচিব শরীফ রাজা আবু মোহাম্মদ গোলাম নুর।
প্রধান অতিথি আশরাফুল আলম মিন্টু বলেন, “বিদ্যালয়ের উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে এডহোক কমিটি দায়িত্বশীল ভূমিকা পালন করবে। আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের জন্য একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা।”
সভাপতি শরীফ রাজা আবু মোহাম্মদ গোলাম নুর বলেন, “বিদ্যালয়ের সুষ্ঠু পরিচালনার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। আমরা শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় করে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন নিশ্চিত করবো।”
বিশেষ অতিথি হাবিবুর রহমান হাবু বলেন, “শিক্ষার উন্নয়নে রাজনৈতিক বিভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। একটি শিক্ষিত সমাজই উন্নত জাতি গঠনের মূল ভিত্তি।” অনুষ্ঠানে শিক্ষাবিদ, রাজনীতিবিদ, সাংবাদিক, শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

উজানগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের এডহোক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন: ০৩:৫২:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫