ঢাকা, বাংলাদেশ , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

নড়াইলে শিশু জান্নাতুলকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ঘাতকের ফাঁসির দাবিতে  মানববন্ধন

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে পাঁচ বছরের শিশু জান্নাতুল মাওয়া জান্নাতিকে ধর্ষণের পর নির্মমভাবে  হত্যার ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২২ জুলাই বুধবার দুপুরে নড়াইল প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে  স্থানীয় এলাকাবাসী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। ব্যানার ও বিভিন্ন দাবিসংবলিত প্লেকার্ড হাতে নিয়ে বক্তারা অভিযুক্ত রবিউল সিকদারের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, রামচন্দ্রপুর পাচুড়িয়াপাড়া গ্রামের মফিজুর রহমানের পাঁচ বছরের শিশু জান্নাতুলকে খাবারের প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে ঘরে আটকে রেখে পাশবিক অত্যাচার ও হত্যা করা হয়। এমন জঘন্য ও নারকীয় হত্যাকাণ্ড কোনোভাবেই সহ্য করার মতো নয়। অপরাধীকে পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করলেও বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা যেন না ঘটে, সেদিকে কঠোর নজর দেওয়ার আহ্বান জানান বক্তারা।
বক্তারা আরও জানান, দ্রুততম সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিয়ে বিশেষ ট্রাইব্যুনালে মামলাটি নিষ্পত্তি করতে হবে। অপরাধীর দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা না হলে নড়াইলে আরও তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
25 August 2026

সুন্দরগঞ্জে অবৈধভাবে সার মজুত, ব্যবসায়ীকে জরিমানা

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

নড়াইলে শিশু জান্নাতুলকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ঘাতকের ফাঁসির দাবিতে  মানববন্ধন

সর্বশেষ পরিমার্জন : ০৬:৪৫:০৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬