ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

সংযোগ আছে কিন্তু চুলায় নেই গ্যাস, ভোগান্তির সাথে বাড়ছে খরচও

  • নাগরিক ডেস্ক
  • সর্বশেষ পরিমার্জন : ১২:০১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ৯১ বার পঠিত

নাগরিক ডেস্ক : সংযোগ আছে, কিন্তু রান্নার সময় চুলায় মিলছে না গ্যাস। ফলে বাধ্য হয়ে কেউ ব্যবহার করছেন এলপিজি সিলিন্ডার, কেউ আবার বৈদ্যুতিক চুলা, কেউ মাটির চুলায় রান্না করছেন। রাজধানীর বিভিন্ন এলাকায় দীর্ঘদিনের এই সংকটে বাড়ছে ভোগান্তি, সেই সঙ্গে বাড়ছে সংসারের খরচও। রাজধানীর কাঁঠালবাগান। ব্যস্ত এই আবাসিক এলাকায় বাইরে থেকে সবকিছু স্বাভাবিক

মনে হলেও বাসিন্দাদের নিত্যদিনের বাস্তবতা ভিন্ন। রান্নার সময় গ্যাস না থাকায় প্রতিদিনই ভোগান্তিতে পড়ছেন তারা।

গ্যাসের অপেক্ষায় সময় নষ্ট না করে অনেক পরিবারই বেছে নিয়েছেন বিকল্প ব্যবস্থা। কেউ রান্না করছেন এলপিজি সিলিন্ডারে, কেউ আবার বৈদ্যুতিক চুলায়। এতে বাড়ছে মাসিক খরচ, পাশাপাশি বাড়ছে দুর্ভোগও।

এই সংকটের সবচেয়ে বড় চাপ পড়েছে নিম্নআয়ের মানুষের ওপর। কাঁঠালবাগান এলাকার বস্তিতে দিনের নির্দিষ্ট সময়েও গ্যাস না থাকায় রান্না পিছিয়ে দিতে হচ্ছে অনেক পরিবারকে। কারও কারও দৈনন্দিন কাজের সূচিও বদলে যাচ্ছে এই সংকটের কারণে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

হোমনায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

21 September 2026

সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

সংযোগ আছে কিন্তু চুলায় নেই গ্যাস, ভোগান্তির সাথে বাড়ছে খরচও

সর্বশেষ পরিমার্জন : ১২:০১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬