ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

লামা বাজারে টমটমের দৌরাত্ম্য, বাড়ছে যানজট: কার্যকর পদক্ষেপের দাবি

জাহিদ হাসান,বান্দরবান প্রতিনিধি।

বান্দরবানের লামা বাজারে ব্যাটারিচালিত টমটমের সংখ্যা দিন দিন বেড়ে যাওয়ায় তীব্র যানজট ও জনভোগান্তির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, বাজার সড়কের ধারণক্ষমতার তুলনায় বর্তমানে টমটমের সংখ্যা অনেক বেশি হওয়ায় প্রতিদিনই যান চলাচলে বিঘ্ন ঘটছে। জানা গেছে, পৌর প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার মাইকিং করে নির্ধারিত নিয়ম মেনে চলার আহ্বান জানানো হলেও অনেক চালক তা মানছেন না বলে অভিযোগ রয়েছে। এতে বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে প্রায়ই দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে।স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের অভিযোগ, নিয়মিত ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা এবং অবৈধ বা অতিরিক্ত টমটম নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া হলে পরিস্থিতির উন্নতি সম্ভব। তাদের ভাষায়, “মানুষের চেয়ে গাড়ির সংখ্যাই যেন বেশি হয়ে গেছে।”এদিকে, একের পর এক নতুন টমটম বাজারে প্রবেশ করলেও তা নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কমিটির কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না বলেও অভিযোগ করেছেন অনেকেই।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

জেলা পুলিশ নীলফামারীর বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত

02 August 2026

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে টঙ্গীতে জামায়াতে ইসলামীর গণমিছিল

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

লামা বাজারে টমটমের দৌরাত্ম্য, বাড়ছে যানজট: কার্যকর পদক্ষেপের দাবি

সর্বশেষ পরিমার্জন : ০২:০৯:০৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬