ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

পুলিশের যানবাহনে নাশকতার শঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি

নাগরিকভাবনা ডেস্ক:    উগ্রবাদী সংগঠন বা দুষ্কৃতকারীরা পুলিশি যানবাহনকে লক্ষ্য করে হামলা কিংবা নাশকতা চালাতে পারে গোয়েন্দা সংস্থার এমন তথ্যের ভিত্তিতে মাঠপর্যায়ের সব ইউনিটকে তাৎক্ষণিক নিরাপত্তা-ব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (১ আগস্ট) এক জরুরি বার্তায় এ নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দফতর।

পুলিশ সদর দপ্তরের জরুরি বার্তায় বলা হয়েছে, পুলিশের জিপ, পিকআপ, বাসসহ যেকোনো যানবাহনের নিরাপত্তা নিশ্চিতে কোনো ধরনের শিথিলতা বা অবহেলা বরদাশত করা হবে না। বিশেষ করে ডিউটির সময় এবং ডিউটি শেষে পার্কিং করা যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

এতে বলা হয়, ডিউটিতে থাকা অবস্থায় যদি সাময়িকভাবে যানবাহন থামানোর প্রয়োজন হয়, তবে অবশ্যই সেটি নিরাপদ স্থানে পার্ক করতে হবে। কোনো অবস্থাতেই চালক বা দায়িত্বপ্রাপ্ত সদস্য ব্যতীত কোনো পুলিশি গাড়ি পরিত্যক্ত বা অলস ফেলে রাখা যাবে না। গাড়ি সার্বক্ষণিক দায়িত্বরতদের নজরদারিতে রাখতে হবে। অর্থাৎ আনঅ্যাটেন্ডেড অবস্থায় কোনো পুলিশি যানবাহন রাখার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

প্রবল পানির তোড়ে নীলফামারীর স্লুইসগেট ধস

02 August 2026

‘যুবসমাজ’-কে আরো দক্ষ ও উন্নত করে গড়ে তুলতে হবে

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

পুলিশের যানবাহনে নাশকতার শঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি

সর্বশেষ পরিমার্জন : ১২:৫৩:১৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬