ঢাকা, বাংলাদেশ || বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

জরাজীর্ণ কাঁচা রাস্তা রাবিশ দিয়ে চলাচলের উপযোগী করে দিলেন ইউএনও

হরিপুর (ঠাকুরগাঁও):   সুজন আলী :ঠাকুরগাঁওয়ের  হরিপুরে ফালডাঙ্গী গ্রামে যাওয়ার জরাজীর্ণ কাঁচা রাস্তাটি হরিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চন্দন কর রাবিশ (ইটের খোয়া) দিয়ে গ্রামের মানুষের চলাচলের জন্য উপযোগী করে দিলেন। গতকাল শনিবার দুপুরে ফালডাঙ্গী চৌরাস্তা থেকে গ্রাম পর্যন্ত এক কিলোমিটার কাঁচা রাস্তায় গ্রামের যুবসমাজ স্বেচ্ছায় শ্রমদিয়ে রাস্তাটি মেরামত করে।
ঠাকুরগাঁওয়ের ফালডাঙ্গী গ্রামের কৃষক বেলাল উদ্দিন ও দৌলত বলেন, দীর্ঘদিন গ্রামের এই কাঁচা রাস্তাটি বেহাল দশা হয়ে পড়েছিল। একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে থাকতো এবং পুরো রাস্তাটি কর্দমাক্ত হয়ে যেত। এতে রাস্তায় চলাচল করা যেতনা।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক করিমুল হক বলেন, এটি আমার গ্রামের বাড়ির রাস্তা, বৃষ্টির কারণে রাস্তাটি দিয়ে চলাচলে সমস্যা হচ্ছিল। এটি পাকা করণের জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
হরিপুর উপজেলা নির্বাহী অফিসার চন্দন কর বলেন, বর্ষাতে রাস্তায় বড় বড় গর্ত হওয়ায় স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, বৃদ্ধ ও মানুষের পথ চলাচলের খুব কষ্ট হচ্ছিল। স্থানীয় যুবসমাজের আবেদনের প্রেক্ষিতে ওই রাস্তায় রাবিশ দিয়ে মানুষ ও যানবাহন চলাচলের উপযোগী করে দেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

22 September 2026

কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

জরাজীর্ণ কাঁচা রাস্তা রাবিশ দিয়ে চলাচলের উপযোগী করে দিলেন ইউএনও

সর্বশেষ পরিমার্জন : ০২:২২:০৪ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬