ঢাকা, বাংলাদেশ || বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

পিরোজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুদের মাঝে ছাতা ও মশারী বিতরণ

পিরোজপুর অফিস:
শিশুদের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ বিকাশ নিশ্চিত করতে পিরোজপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পিরোজপুর এরিয়া প্রোগ্রামের উদ্যোগে প্রাক-শৈশব বিকাশ ও শিখন কেন্দ্রের শিশুদের মাঝে ছাতা ও মশারী বিতরণ করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকাল ১১টায় পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, পিরোজপুর এরিয়া প্রোগ্রামের ম্যানেজার লিন্ডা দফো। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রতিনিধি, শিশুদের অভিভাবক, গ্রাম ও নগর উন্নয়ন কমিটির সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, শিশুদের সুরক্ষায় ওয়ার্ল্ড ভিশনের এ উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। মশারী ব্যবহারের মাধ্যমে ডেঙ্গুসহ মশাবাহিত রোগের ঝুঁকি কমবে এবং ছাতা শিশুদের বৃষ্টি ও রোদ থেকে সুরক্ষা দেবে। শিশুদের কল্যাণে এমন মানবিক উদ্যোগ গ্রহণ করায় তিনি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশকে ধন্যবাদ জানান।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

ইশারা ভাষার স্বীকৃতি ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের আহ্বান

22 September 2026

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার-১৩

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

পিরোজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুদের মাঝে ছাতা ও মশারী বিতরণ

সর্বশেষ পরিমার্জন : ০৪:৫৯:০৬ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬