ঢাকা, বাংলাদেশ || বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

বলেশ্বর নদীতে যৌথ অভিযানে ৩-অবৈধ বাঁধা জাল ধ্বংস

  • পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন : ০৫:২৬:৫২ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • ৩২ বার পঠিত
পিরোজপুর অফিস:   পিরোজপুরের বলেশ্বর নদীতে অবৈধভাবে মাছ শিকারে ব্যবহৃত বাঁধা জালের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য বিভাগ ও পাড়েরহাট নৌ পুলিশ ফাঁড়ি। অভিযানে তিনটি অবৈধ বাঁধা জাল জব্দ করে পরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
রোববার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে জিয়ানগর উপজেলার লহরী এলাকায় বলেশ্বর নদীতে এ অভিযান পরিচালিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান এবং পাড়েরহাট নৌ পুলিশ ফাঁড়ির এএসআই আরিফের নেতৃত্বে নৌ পুলিশের সদস্যরা অভিযানে অংশ নেন।
অভিযান শেষে জব্দ করা তিনটি অবৈধ বাঁধা জাল জিয়ানগর উপজেলা পরিষদ প্রাঙ্গণে নিয়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অবৈধ বাঁধা জাল নদীর স্বাভাবিক পানিপ্রবাহ ব্যাহত করার পাশাপাশি মাছের প্রজনন ও জীববৈচিত্র্যের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। এসব জালে নির্বিচারে ছোট মাছ ও পোনা আটকা পড়ে, ফলে নদীর মৎস্যসম্পদ হুমকির মুখে পড়ছে। উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান বলেন, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং মৎস্য আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
অবৈধ জাল ব্যবহার বা নিষিদ্ধ পদ্ধতিতে মাছ শিকারকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সচেতন মহল এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে নদী ও মৎস্যসম্পদ রক্ষায় প্রশাসনের ধারাবাহিক অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

ইশারা ভাষার স্বীকৃতি ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের আহ্বান

22 September 2026

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার-১৩

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

বলেশ্বর নদীতে যৌথ অভিযানে ৩-অবৈধ বাঁধা জাল ধ্বংস

সর্বশেষ পরিমার্জন : ০৫:২৬:৫২ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬