সুশান্ত মালাকার দুপচাঁচিয়া বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া দুপচাঁচিয়া পৌর এলাকা ১নং ওয়ার্ডের ডিমশহর উচ্চ বিদ্যালয়ে প্রাক নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ। সোমবার ৩ আগস্ট দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ ইব্রাহিম আলীর সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আখতারুজ্জামান কনক এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাকির হোসেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মাহমুদুন নবী, ডিমশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেলাল হোসেন, ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবু বক্কর সিদ্দিক, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি মোবাইদুন নবী তিতাস, মনিরুজ্জামান, শামসুর রহমান, আনোয়ার হোসেন, মাহফুজার রহমান, সাবেক সদস্য মাহমুদুল হাসান তালুকদার সুজন, ওয়ালিউল ইসলাম খন্দকার পুটু, অভিভাবক সদস্য হারুন রশিদ, আতিকুর রহমান সান প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ে ভালো ফলাফল করা শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।

নাগরিক ডেস্ক রিপোর্ট 


















