ঢাকা, বাংলাদেশ || বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

রাজবাড়ী সদর হাসপাতাল সড়ক এক মরণফাঁদ দুর্ভোগে পথচারীরা

রাজু আহমেদ, রাজবাড়ী:   সামান্য বৃষ্টি হলেই রাজবাড়ী সদর হাসপাতাল সড়কে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। গুরুত্বপূর্ণ এই সড়কটিতে পানি জমে থাকায় প্রতিদিন রোগী, সাধারণ পথচারী ও যানবাহন চালকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
​হাসপাতালগামী সড়কটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করেন। অথচ ড্রেনেজ ব্যবস্থার ত্রুটি ও পানি নিষ্কাশনের উপযুক্ত সুবিধা না থাকায় অল্প বৃষ্টিতেই সড়কটিতে হাঁটু সমান পানি জমে যায় বলে অভিযোগ স্থানীয়দের।
​জনদুর্ভোগের এই বিষয়ে যোগাযোগ করা হলে রাজবাড়ী পৌরসভার সহকারী প্রকৌশলী ইদ্রিস আলী সরদার জানান, পৌরসভা থেকে ড্রেন ও রাস্তার সংস্কার কাজ বর্তমানে চলমান রয়েছে।
​তিনি বলেন, “আমরা আপাতত ড্রেনের নির্মাণ কাজ চালাচ্ছি। ড্রেনের কাজ পুরোপুরি শেষ হওয়ার পর রাস্তার সংস্কার কাজ শুরু করা হবে। পুরো প্রকল্পের কাজ সম্পন্ন হলে এই এলাকায় আর কোনো জলাবদ্ধতা বা দুর্ভোগ থাকবে না।”
​পৌর কর্তৃপক্ষের আশ্বাসে আপাতত ড্রেন নির্মাণের কাজ শেষ হওয়ার অপেক্ষায় দিন গুনছেন ভুক্তভোগী পৌরবাসী।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

ইশারা ভাষার স্বীকৃতি ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের আহ্বান

22 September 2026

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার-১৩

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

রাজবাড়ী সদর হাসপাতাল সড়ক এক মরণফাঁদ দুর্ভোগে পথচারীরা

সর্বশেষ পরিমার্জন : ০৫:৫৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬