ঢাকা, বাংলাদেশ || বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

গ্রেফতার এড়াতে কার্নিশ থেকে পড়ে গাজীপুর সিটির সাবেক কর্মকর্তার মৃত্যু

মৃণাল চৌধুরী সৈকত : গ্রেফতার এড়াতে ঢাকার রমনা থানার সিদ্ধেশ্বরী রোডের একটি বহুতল ভবনের অষ্টম তলার কার্নিশ থেকে পড়ে মারা গেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা নজরুল ইসলাম (৫১)।
পুলিশ জানায়, বুধবার (৫ আগস্ট) দিবাগত রাত প্রায় ১২টার দিকে আদালতের জারি করা গ্রেফতার পরোয়ানা কার্যকর করতে রমনা থানা পুলিশ তার বাসায় অভিযান চালায়। প্রাথমিকভাবে তাকে ফ্ল্যাটে খুঁজে না পাওয়া গেলেও পরে শোবার ঘরের পাশের কার্নিশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, তাকে নিরাপদে ভেতরে ফিরে আসতে বলা হলে তিনি সম্ভবত পাশের ফ্ল্যাটে পালানোর চেষ্টা করেন। এ সময় ভারসাম্য হারিয়ে অষ্টম তলার কার্নিশ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।
উদ্ধারের পর রাত প্রায় ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রমনা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. ইয়াছিন মিয়া জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় আদালতের জারি করা গ্রেফতারী পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেফতারের অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, গাজীপুর সিটি কর্পোরেশনের অঞ্চল-৫-এ কর্মরত থাকাকালে অর্থ আত্মসাতের অভিযোগে নজরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। একই অভিযোগে দুদকের মামলায় তার বিরুদ্ধে আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করেছিলেন।
ঘটনার সময় ফ্ল্যাটে তার স্ত্রী রওশনারা বেগম উপস্থিত ছিলেন। তবে পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাদের একমাত্র ছেলে বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে জন্য নজরুল ইসলামের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

ইশারা ভাষার স্বীকৃতি ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের আহ্বান

22 September 2026

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার-১৩

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

গ্রেফতার এড়াতে কার্নিশ থেকে পড়ে গাজীপুর সিটির সাবেক কর্মকর্তার মৃত্যু

সর্বশেষ পরিমার্জন : ০৫:২৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬