ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

শিক্ষক লাঞ্চিতের প্রতিবাদে শরণখোলায় মানববন্ধন

শহীদুল ইসলাম সোহাগ, শরনখোলা (বাগেরহাট):   শরণখোলায় শনিবার সকালে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার উত্তর আমড়াগাছিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আঃ ছত্তারকে সন্ত্রাসীরা লাঞ্চিত করায় তার বিচারের দাবীতে শিক্ষকরা এ মানববন্ধন করেন।
শনিবার (৮ আগষ্ট) সকাল ১০টায় শরণখোলা প্রেসক্লাবের সামনের সড়কে অনুষ্ঠিত ঘন্টাব্যপী মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতা মোঃ বেলায়েত হোসেন, প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন মুক্তা, জুয়েল মীর ও মোঃ জাকির হোসেন প্রমূখ।
ক্ষোভ ও উদ্বেগ জানিয়ে বক্তারা বলেন, উত্তর আমড়াগাছিয়া গ্রামের সন্ত্রাসী প্রকৃতির মোঃ আলমগীর হোসেন তালুকদার দীর্ঘদিন যাবৎ শিক্ষক আঃ ছত্তারের কাছে চাঁদার টাকা দাবী করে আসছে। আলমগীরের দাবীকৃত টাকা না দেওয়ায় গত ৬ আগষ্ট বিকেলে আমড়াগাছিয়া সাতঘর নামক স্থানে শিক্ষক আঃ ছত্তারকে পথরোধ করে আলমগীর তালুকদার ও তার এক সহযোগী  তাকে শারিরিকভাবে লাঞ্চিত করে নানাবিধ হুমকি দিয়ে চলে যায়। ঐ দিন শিক্ষক আঃ ছত্তার  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। এ বিষয়ে শরণখোলা থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। শিক্ষকরা প্রশাসনের কাছে ঘটনার বিচার দাবী করেছেন।
এ বিষয়ে শরণখোলা থানার অফিসার ইনচার্জ রোকেয়া খানম বলেন, শিক্ষক আঃ ছত্তারের একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত শুরু করেছে। এবিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয়

রাণীশংকৈলে ডিএনসির অভিযানে ১,৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার-১

24 September 2026

অরাজকতা করে আওয়ামীলীগ বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে পারবেনা: এমপি খোকন তালুকদার

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

শিক্ষক লাঞ্চিতের প্রতিবাদে শরণখোলায় মানববন্ধন

সর্বশেষ পরিমার্জন : ১১:৫৪:০০ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬