পিরোজপুর অফিস : পিরোজপুরে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও চুরিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে পিরোজপুর পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের ভাইজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত। পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আহসান কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন সাংবাদিক ও মানবাধিকারকর্মী এবং VOED-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মিঠু ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম। সভায় বক্তারা বলেন, অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। বিশেষ করে কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সভায় ৬ নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন মো. কুদরত শেখ। সভায় প্রধান অতিথি বলেন, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও চুরিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করলে হবে না; পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। বিশেষ করে কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পরিবার ও অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
ঢাকা, বাংলাদেশ
,
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220
পিরোজপুরে মাদক-সন্ত্রাস ও অপরাধ প্রতিরোধে সভা
-
নাগরিক ডেস্ক রিপোর্ট - সর্বশেষ পরিমার্জন : ১১:৫১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
- ৩৭ বার পঠিত
সম্পর্কিত খবর :
জনপ্রিয়
৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com




















