আইয়ুব আলী, হোমনা
কুমিল্লার হোমনায় ২০২৬ সালের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার ১০ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২ (হোমনা- তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া।
উপজেলা পল্লী উন্নয়ন অফিসার স্বপন চন্দ্র বর্মনের সঞ্চালনায় উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান এ্যাড. আজিজুর রহমান মোল্লা, পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক জাকির হাসান,একাডেমিক সুপারভাইজার রাশেদুল ইসলামসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগন,সহকারী শিক্ষক ও জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।
পরে অতিথিবৃন্দ উপজেলার ৬৮ জন জিপিএ- ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও ৩ হাজার টাকা করে প্রাইজবন্ড বিতরণ করেন ।

নাগরিক ডেস্ক রিপোর্ট 





















