ঢাকা, বাংলাদেশ , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

২৪ ঘণ্টার মধ্যে বন্যা হতে পারে যেসব জেলায়

নাগরিকভাবনা ডেস্ক:    আগামী ২৪ ঘণ্টায় ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের কারণে নদ-নদীর পানি বৃদ্ধি পেতে পারে। এতে দুই জেলার নদীতীরবর্তী নিম্নাঞ্চলের কিছু এলাকা সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

‘গত ২৪ ঘণ্টায় পূর্বাঞ্চলীয় ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী একদিন এসব নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে এবং দ্বিতীয় দিন স্থিতিশীল ও তৃতীয় দিন হ্রাস পেতে পারে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল স্থিতিশীল ছিল, যা আগামী একদিন স্থিতিশীল থাকতে পারে ও পরবর্তী ৪ দিন বৃদ্ধি পেতে পারে। এ ছাড়া আগামী ৫ দিন গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে এবং নদীগুলোর পানি সমতল বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।’

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র

শনিবার (২৯ আগস্ট) এক পূর্বাভাসে এমন আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

আবহাওয়া সংস্থাগুলোর বরাতে এতে বলা হয়, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। পাশাপাশি আগামী ৩ দিন দেশের অভ্যন্তরে সিলেট, ময়মনসিংহ, রংপুর ও চট্টগ্রাম বিভাগ এবং তৎসংলগ্ন উজানে মাঝারি-ভারি থেকে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলীয় সিলেট বিভাগের মনু, ধলাই ও খোয়াই নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী একদিন এসব নদীর পানি বৃদ্ধি পেতে পারে এবং পরবর্তী ২ দিন স্থিতিশীল থাকতে পারে। এই অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় মনু, ধলাই ও খোয়াই নদীর কিছু স্থানে পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার এসব নদী-সংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় পূর্বাঞ্চলীয় ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী একদিন এসব নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে এবং দ্বিতীয় দিন স্থিতিশীল ও তৃতীয় দিন হ্রাস পেতে পারে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল স্থিতিশীল ছিল, যা আগামী একদিন স্থিতিশীল থাকতে পারে ও পরবর্তী ৪ দিন বৃদ্ধি পেতে পারে। এ ছাড়া আগামী ৫ দিন গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে এবং নদীগুলোর পানি সমতল বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী ৩ দিন এসব নদীর পানি বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলীয় তিস্তা ও ধরলা নদীর পানি সমতল স্থিতিশীল থাকলেও দুধকুমার নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। আগামী একদিন এসব নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী ২ দিন বৃদ্ধি পেতে পারে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

30 August 2026

গ্যাস ও বিদ্যুৎ খাতে বিপর্যয় ৩ কারণে

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

২৪ ঘণ্টার মধ্যে বন্যা হতে পারে যেসব জেলায়

সর্বশেষ পরিমার্জন : ১০:১৯:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬