ঢাকা, বাংলাদেশ || সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

সিরাজগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান,দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রেজা,সিরাজগঞ্জ :: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতী বাজারে ভোজ্য তেল, চিনি, শিশু খাদ্য, বেকারিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়। অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভোজ্য তেল, চিনি ও অন্যান্য নিত্যপণ্যের বাজারদর এবং সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়। এ সময় বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক এবং নির্ধারিত মূল্যের মধ্যেই ভোজ্য তেল বিক্রি হতে দেখা যায়।

অভিযানকালে শিশু খাদ্য ও বেকারি পণ্যের অনুমোদন না থাকা, মোড়কে প্রয়োজনীয় লেবেল না থাকা, ভোজ্য তেল ও চিনির মূল্য তালিকা হালনাগাদ না করা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রয় রশিদ সংরক্ষণ না করার অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

এর মধ্যে মেসার্স বাংলাদেশ বেকারির মালিক মো. আব্দুল লতিফ মজুমদারকে ১৫ হাজার টাকা এবং মেসার্স ইসমাইল স্টোরের মালিক মো. ইসমাইল হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ নিয়ে দুই প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়া অভিযানের পাশাপাশি বাজারের অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানেও নিত্যপণ্যের দাম ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়।

অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

হোমনায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

21 September 2026

সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

সিরাজগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান,দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

সর্বশেষ পরিমার্জন : ০৬:৪১:১৪ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬