ঢাকা, বাংলাদেশ || বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

শিবগঞ্জে রাজস্ব খাতের অর্থায়নে ৩৮৫ কেজি পোনা মাছ অবমুক্ত

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
মৎস্য সম্পদ বৃদ্ধি ও জলাশয়ের উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রাজস্ব খাতের অর্থায়নে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

বুধবার সকালে শিবগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে তহাখানা সংলগ্ন পুকুরে এ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা শাহিনুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, তহখানা আলিয়া মাদ্রাসার সুপার মাওলানা মামুন উর রশিদসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মৎস্যজীবীরা।

মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলার ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় উপজেলার তহাখানা পুকুর, রানীবাড়ি গুচ্ছ গ্রাম পুকুর, রানীহাটি গুচ্ছ গ্রাম পুকুর, উপজেলা পরিষদ পুকুর ও ধাইনগর ইউনিয়ের খালে ৩৮৫ কেজি রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হবে। এর মাধ্যমে এলাকার মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জনগণের পুষ্টির চাহিদা পূরণ হবে বলে আশা করা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম বলেন, “মৎস্য সম্পদ রক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে। অবৈধভাবে মাছ শিকার ও ছোট মাছ ধরা থেকে বিরত থাকতে হবে।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

ইশারা ভাষার স্বীকৃতি ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের আহ্বান

22 September 2026

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার-১৩

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

শিবগঞ্জে রাজস্ব খাতের অর্থায়নে ৩৮৫ কেজি পোনা মাছ অবমুক্ত

সর্বশেষ পরিমার্জন : ০২:৫৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬