
জাকির হোসেন, মনিরামপুর: ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় মণিরামপুরে অভ্যন্তরীণ জলাভূমি, বর্ষাপ্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে মণিরামপুর উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়। মণিরামপুর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
কর্মসূচিতে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সেলিম রেজা উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্ত করেন। এ সময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমির ফজলুল হকসহ মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মৎস্য সম্পদের বৃদ্ধি, দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বাড়ানো এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, সরকারি জলাশয়সহ বিভিন্ন জলাভূমিতে পর্যায়ক্রমে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

জাকির হোসেন, মনিরামপুর 



















