ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

শ্রীপুরে সুলতান উদ্দীন মেমোরিয়াল একাডেমিতে চড়ুইভাতি ও ফলাফল প্রকাশ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :

গাজীপুরের শ্রীপুরে সুলতান উদ্দীন মেমোরিয়াল একাডেমির উদ্যোগে “প্রকৃতির সঙ্গে প্রজন্মের বন্ধন” প্রতিপাদ্যে চড়ুইভাতি ও দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে একাডেমির প্রতিষ্ঠাতা সালাহ্ উদ্দীন আহমেদ মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মো. আবুল হোসেন প্রধান।

আরও উপস্থিত ছিলেন ছাপিলাপাড়া শামীম মাস্টার মডেল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক শামীম আহমেদ, আল-আমীন মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক আল আমিন এবং চাইল্ড কেয়ার স্কুলের পরিচালক ফজর আলী।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল তুলে দেওয়া হয়। পাশাপাশি প্রকৃতির সঙ্গে নতুন প্রজন্মের নিবিড় সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে চড়ুইভাতির আয়োজন করা হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণে প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

রাণীশংকৈলে ডিএনসির অভিযানে ১,৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার-১

24 September 2026

অরাজকতা করে আওয়ামীলীগ বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে পারবেনা: এমপি খোকন তালুকদার

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

শ্রীপুরে সুলতান উদ্দীন মেমোরিয়াল একাডেমিতে চড়ুইভাতি ও ফলাফল প্রকাশ

সর্বশেষ পরিমার্জন : ০৩:৩০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬