
পিরোজপুর অফিস: পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামে চেরাগ গ্রন্থাগারের উদ্যোগে পাঠক সদস্যদের নিবিড় পাঠাভ্যাস মূল্যায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) গ্রন্থাগার কার্যালয়ে ১০০ নম্বরের পরীক্ষায় ৮২ জন পাঠক সদস্য অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন চেরাগ গ্রন্থাগারের প্রধান উপদেষ্টা কাজী মুজিবুর রহমান, সভাপতি মো. আলমগীর কবির, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারদিন শেখ, জুজখোলা হাই স্কুলের প্রধান শিক্ষক বিপুল মিত্র ও উত্তর পোরগোলা হাই স্কুলের প্রধান শিক্ষক গণেশ চন্দ্র সমাদ্দার। গ্রন্থাগার কর্তৃপক্ষ জানায়, উত্তরপত্র মূল্যায়ন শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হবে।
এ সময় পাঠক সদস্যদের মধ্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণেরও উদ্যোগ নেওয়া হয়েছে।

পিরোজপুর অফিস 


















