
আইয়ুব আলী, হোমনা
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুমিল্লার হোমনা উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হলেন মিরশ্বীকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আবদুল কাদির । গুণী শিক্ষক নির্বাচিত হওয়ায় মোঃ আবদুল কাদির কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তাঁর সহকর্মী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা।
তিনি শিক্ষকতা পেশায় সততা, বিচক্ষণতা, নিষ্ঠা, দায়িত্বশীলতা ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতার স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা অর্জন করেছেন। তাঁর এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। আপনার জন্য শুভ কামনা অবিরাম ও অভিনন্দন।

নাগরিক ডেস্ক রিপোর্ট 





















