ঢাকা, বাংলাদেশ || বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

লোহাগড়ায় পৈতৃক সম্পতির দাবীতে ভাইদের বিরুদ্ধে বোনের সংবাদ সম্মেলন

নড়াইল প্রতিনিধি।।

লোহাগড়ায় পৈতৃক সম্পত্তির দাবীতে ভাইদের বিরুদ্ধে বোনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে লোহাগড়া বাজারের মজুমদার কমপ্লেক্সের দ্বিতীয় তলার হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন লোহাগড়া শহরের কলেজ পাড়ার মৃত চাঁদ খানের মেয়ে মোসা: সেলিনা খানম।

লিখিত অভিযোগে তিনি বলেন, লোহাগড়া উপজেলার লোহাগড়া মৌজায় ৬৯ নং দাগে ২৬ শতাংশ জমির মধ্যে ৮.৬৮ শতাংশ জমি আমার নামে রেকর্ডভুক্ত হয়। এ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র আমার নিকট রয়েছে। আমার চিকিৎসার প্রয়োজনে চলতি বছরের ২৩ মে উল্লেখিত জমি গ্রহিতা লিয়াকত হোসেন লিপুসহ ৩ জনের কাছে আমি বায়না রেজিস্ট্রি মূলে বিক্রি করা হয়। এরপর জমির গ্রহিতারা জমির দখলস্বত্ব বুঝে নিতে গেলে আমার দুই ভাই যথাক্রমে জাহিদুর রহমান খান ও ওহিদুজ্জামান খানসহ স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে দখলস্বত্ব বুঝিয়ে দেয়। পরবর্তীতে আমার ভাই জাহিদুর রহমান খান বেআইনিভাবে আমাকে এবং জমির গ্রহিতাদের নামে লোহাগড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

তিনি সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করে বলেন, আমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করার উদ্দেশ্যে গ্রহিতাদের নামে মিথ্যা ও হয়রানিমূলক একটি কথিত অভিযোগ দায়ের করেছেন। আমি এহেন ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে আমার সম্পত্তি দখলস্বত্ব বুঝে দেয়ার জন্য প্রশাসনের আশু সহযোগিতা কামনা করছি।

সংবাদ সম্মেলনে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন জমির গ্রহীতা লিয়াকত হোসেন লিপু, সোহেল মিনা, ভুক্তভোগীর জামাতা জুবায়ের হোসেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

ইশারা ভাষার স্বীকৃতি ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের আহ্বান

22 September 2026

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার-১৩

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

লোহাগড়ায় পৈতৃক সম্পতির দাবীতে ভাইদের বিরুদ্ধে বোনের সংবাদ সম্মেলন

সর্বশেষ পরিমার্জন : ০৬:৪৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬