ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ০২ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
মহম্মদপুরে জামায়াতে ইসলামীর সভা ও ইফতার মাহফিল

ইমরোজুল ইসলাম, মহম্মদপুর (মাগুরা)
- সর্বশেষ পরিমার্জন: ০১:০০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
- / ৬৬ বার পঠিত

ইমরোজুল ইসলাম, মহম্মদপুর (মাগুরা): মাগুরার মহম্মদপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ ২০২৬) বিকেলে মহম্মদপুরের আমিনুর রহমান কলেজ মাঠ প্রাঙ্গণে উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার আমীর অধ্যাপক এম বি বাকের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস টি আই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক মোঃ ইসহাক আলী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহম্মদপুর উপজেলা শাখার সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মৈমূর আলী মৃধা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহম্মদপুর উপজেলা শাখার আমীর নূর আহমেদ।
আলোচনা সভায় বক্তারা পবিত্র রমজান মাসের তাৎপর্য, আত্মসংযম, নৈতিকতা ও সামাজিক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, রমজান মানুষের আত্মশুদ্ধি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস। সমাজে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথি, নেতাকর্মী ও মুসল্লিদের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।


















