ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

আবারো পূর্ব রুপসায় এক যুবক গুলিবিদ্ধ 

বিপ্লব সাহা, খুলনা ব্যুরো
  • সর্বশেষ পরিমার্জন: ০২:১৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • / ৬১ বার পঠিত
বিপ্লব সাহা, খুলনা ব্যুরো: সারাদেশের সহিংসতার প্রধান নমুনা এখন খুলনায় প্রতিনিয়তই কোথাও না কোথাও ঘটছে খুন-খারাবি তারই জের ধরে খুলনার পূর্ব রূপসায় দুর্বৃত্তের গুলিতে মামুন অর রশিদ ওরফে বাবু (৩৮) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পূর্ব রূপসার মীনা বাড়ি মোড়ে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করে।
আহত যুবক খুলনা সদর থানাধীন নতুন বাজার এলাকার বাসিন্দা আবু বক্করের ছেলে।
রূপসা থানার এসআই আশরাফুল আলম জানান, আহত যুবক পেশায় একজন মাছ ব্যবসায়ী। ঘটনার সময় তিনি পূর্ব রূপসার মীনা বাড়ির সামনে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করে। গুলিটি তার বাম কাঁধে বিদ্ধ হয়। স্থানীয়রা গুলির শব্দ শুনে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

আবারো পূর্ব রুপসায় এক যুবক গুলিবিদ্ধ 

সর্বশেষ পরিমার্জন: ০২:১৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬