ঢাকা, বাংলাদেশ || রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

আলোচিত লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

গাউছ-উর রহমান, মাদারীপুর:   মাদারীপুরে আলোচিত গৃহবধূ লামিয়া আক্তার (১৯) হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২০ জুলাই)  দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে বাগেরহাটের রামপাল উপজেলার একটি আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা জানান, জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাজেদুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
অভিযানে বাগেরহাট জেলার রামপাল উপজেলার একটি আত্মীয়ের বাড়ি থেকে এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়।
তিনি আরো বলেন গত ১৬ জুলাই নিহত লামিয়া আক্তারের মা নাসিমা বেগম বাদী হয়ে মাদারীপুর সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় স্বামীসহ শ্বশুরবাড়ির একাধিক সদস্যকে আসামি করা হয়। মামলা দায়েরের পর থেকেই আসামিদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে আসছিল পুলিশ। আলোচিত এ হত্যা মামলার তদন্ত গুরুত্বের সঙ্গে এগিয়ে নেওয়া হচ্ছে। পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ১৫ জুলাই রাজৈর উপজেলার গৃহবধূ লামিয়া আক্তারের রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিবারের অভিযোগ, পারিবারিক নির্যাতনের কারণে তার মৃত্যু হয়েছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে ১৭ পদে, ৪৭ জনের মনোনয়নপত্র গ্রহণ

19 September 2026

৮ দফার দাবী না মানলে সামনে সরকারের পতনের ১ দফা-সলঙ্গায় জামায়াতে ইসলামী আমীর ডাঃ শফিকুর রহমান

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

আলোচিত লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

সর্বশেষ পরিমার্জন : ০৫:১২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬