ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
তাজা খবর
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
ইউপি সদস্যের ছেলের চুরির বিচার করায় তিনজনকে কুপিয়ে জখম

রাশেদ মাহমুদ, ধামরাই
- সর্বশেষ পরিমার্জন: ১২:৪৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
- / ৩৭ বার পঠিত

রাশেদ মাহমুদ, ধামরাই: ধামরাইয়ে ইউপি সদস্যের ছেলের চুরির ঘটনার বিচার করায় তিনজনকে কু পি য়ে মারাত্মক জ’খম করার অভিযোগ উঠেছে মুক্তিবুর রহমান মুক্তি নামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী কায়কোবাদের মা আকলিমা আক্তার বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ করেন।
এ ঘটনা ঘটেছে উপজেলার ধামরাই ইউনিয়নের হাজিপুর পশ্চিম পাড়া এলাকায়।
আহতরা হলেন- আল আমিন(৩০), সোহরাব (৩৫) ও কায়কোবাদ (২৮)।
জানা যায়, ধামরাই ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মুক্তিবুর রহমান মুক্তির ছেলে পাচু মিয়া ভুক্তভোগী আকলিমা আক্তারের বাড়ি থেকে হাঁস চুরি করে বিক্রি করে। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় লোকজন মুক্তি মেম্বারের ছেলে পাচু মিয়ার বিচার করে ১০ হাজার টাকা জরিমানা করেন। পাচু মিয়ার বিরুদ্ধে এলাকায় চুরিসহ নানা ধরনের অপরাধের সাথে জড়িত। বাবা ইউপি সদস্য থাকায় অনেকেই তার বিরুদ্ধে কথা বলার সাহস পায় না।
বিচার করার ঘটনায় ক্ষিপ্ত হয়ে গভীর রাতে ইউপি সদস্য মুক্তিবুর রহমান ও ছেলে পাচু মিয়া সন্ত্রাসী’ বাহিনী দিয়ে আকলিমা আক্তারের বাড়িতে হামলা করে। বিষয়টি আকলিমা আক্তার তার ভাই আল আমিন, দেবর সোহরাব ও ছেলে কায়কোবাদ কে জানালে তারা বাড়ির দিকে আসার পথে মুক্তিবুর রহমানের সন্ত্রা’সী বাহিনী তাদের ওপর হামলা চালায়। তাদের অবস্থা আ’শ’ঙ্কা জনক।
এ বিষয়ে মুক্তিবুর মেম্বারকে তার মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নি।
ভুক্তভোগী আকলিমা আক্তার বলেন, পূর্ব শত্রুতার কারণে সব সময় মুক্তিবুর মেম্বার আমাদের উপর নির্যাতন করে যাচ্ছেন। সোমবার রাত আমার বাড়িতে অ’স্ত্র নিয়ে মুক্তিবুর মেম্বার বাড়ির গেট কু’পি’য়েছে। বাড়িতে আসার পথে রাস্তায় আমার ছেলে ভাই ও দেবরকে কু”পি’য়েছে। তারা এখন সাভার এনাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। কায়কোবাদের মাথায় একাধিক কু’প দেওয়ায় মাথার খু লি ভিতরে চলে গেছে।
এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, উভয় পক্ষই অভিযোগ করেছেন। তদন্ত করা হয়েছে। উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে অতিদ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।























