ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

উত্তরায় বেনামি ক্লাবে রফিকের জমজমাট জুয়ার আসর, নিরব ভূমিকায় উত্তরা পশ্চিম থানা প্রশাসন

সিনি:স্টাফ রিপোর্টার

উত্তরা ৯ নম্বর সেক্টরে একটি বহুতল ভবনের তৃতীয় তলায় বেনামি এক ক্লাব বসিয়ে জমজমাট জুয়ার আসর চলছে সন্ধ্যা থেকে শুরু করে ভোর পর্যন্ত।
কাটাকাটি বা ফ্ল্যাশ জুয়ার জমজমাট এই আসর পরিচালনা করছে রফিক নামক এক জুয়া ব্যবসায়ী। ভবনটিতে প্রথম দুই তলায় মার্কেট ও চতুর্থ তলায় একটি আবাসিক হোটেল থাকলেও, রফিকের হুমকি ধামকিতে কেউ মুখ খোলার সাহস পাচ্ছে না।
অন্যদিকে বারবার জানিয়েও কাজ হচ্ছে না উত্তরা পশ্চিম থানার পুলিশ প্রশাসনকে।
স্থানীয় সূত্রগুলো জানায়, রফিক গত কয়েক বছর রাজধানীর বাড্ডা ও ভাটারা এলাকায় বিভিন্ন স্থানে জুয়ার আসর পরিচালনা করলেও, সম্প্রতি ডিএমপিসহ আইনশৃঙ্খলা বাহিনীর জুয়া ও মাদকবিরোধী কঠোর তৎপরতায় সে এলাকা ছাড়তে বাধ্য হয়। বেশ কিছুদিন জুয়ার ব্যবসা বন্ধ রাখার পর, চলতি বছরের জুন মাসের মাঝামাঝি উত্তরা ৯ নাম্বার সেক্টরের ৭ নম্বর রোডের ৯ নম্বর হোল্ডিং নম্বর সম্বলিত বাণিজ্যিক ভবনটির তৃতীয় তলায় কোনো কাগজপত্র, নাম ও পরিচয় ছাড়াই একটি ক্লাব বসিয়ে জুয়ার আসর শুরু করে এই কুখ্যাত রফিক।
সততা ভবন নামের ওই বহুতল ভবনটিতে একতলা ও দোতলায় মার্কেট এবং তৃতীয় তলায় বিভিন্ন অফিস রুম ভাড়া দেয়া রয়েছে। তৃতীয় তলার সেই অফিস রুমগুলির মাঝে কোনো ধরনের সাইনবোর্ড এবং কাগজপত্র বিহীন একটি বেনামি ক্লাব বসিয়ে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত রফিকের এই জমজমাট জুয়ার আসরে নানা ধরনের লোকজন আনাগোনা করে। বিশেষ করে রাত দশটার পর মার্কেটের সবগুলো গেট বন্ধ হয়ে গেলে, পেছনের গ্যারেজের গেট দিয়ে অগণিত জুয়াড়ি সেখানে প্রবেশ করে বলে স্থানীয়রা নিশ্চিত করেছে।
ভবনটির চতুর্থ তলা থেকে টপ ফ্লোর পর্যন্ত অবস্থিত আবাসিক হোটেল হোটেল নাইস লুক-এর ম্যানেজার মোঃ ফারুক হোসেন জানান, তৃতীয় তলায় একটি নাম বিহীন ক্লাব বসেছে আমরা খবর পেয়েছি। সন্ধ্যার পর থেকেই সেখানে নানা ধরনের লোকজনের আনাগোনা শুরু হয় রাত। যত বাড়ে আনাগোনা তত বাড়ে। আমরা জানতে পেরেছি এখানে জমজমাট জুয়ার আসর চলে। কিন্তু প্রশাসন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। মার্কেট কর্তৃপক্ষ অভিযোগ করেছিল বলে শুনেছি, কোন ফলাফল দেখতে পাইনি।
বিষয়টি নিয়ে একাধিকবার উত্তরা পশ্চিম থানায় যোগাযোগ করা হলেও কোন সুফল পাওয়া যায়নি। এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর টেলিফোনে বলেন, “এরকম কোন ঘটনা সেখানে আছে বলে আমার জানা নেই খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

আজ সকালে সিলেট ও বগুড়া জেলায় সড়ক দূর্ঘটনা নিহত-১৬

06 August 2026

গ্রেফতার এড়াতে কার্নিশ থেকে পড়ে গাজীপুর সিটির সাবেক কর্মকর্তার মৃত্যু

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

উত্তরায় বেনামি ক্লাবে রফিকের জমজমাট জুয়ার আসর, নিরব ভূমিকায় উত্তরা পশ্চিম থানা প্রশাসন

সর্বশেষ পরিমার্জন : ০৪:৩০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬