ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

নজরুল বর্ষে তালোড়ায় কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, কুইজ ও গান প্রতিযোগিতা অনুষ্ঠিত

সুশান্ত মালাকার দুপচাঁচিয়া বগুড়া প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া উপজেলার তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ে আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ‘নজরুল বর্ষ ২০২৬’ ইং উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে তালোড়া বন্দর নগর কবিতা সংসদ ও তালোড়া নাগর গ্রন্থাগার-এর যৌথ উদ্যোগে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, কুইজ ও সংগীত প্রতিযোগিতার আয়োজন করা হয়।
​বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শাহ্‌রুখ খান।
​শুভ উদ্বোধনের পর আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন তালোড়া বন্দর নগর কবিতা সংসদের উপদেষ্টা ও সাবেক মেয়র মোঃ আব্দুল জলিল খন্দকার।
​তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সামছুল ইসলাম টুটুল-এর সভাপতিত্বে এবং কবিতা সংসদের সাধারণ সম্পাদক কবি মোমিন ইসলাম শাওন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ গোলাম ফারুক, তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ হাসিনুর হাসান দিপু, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মোমিন খান এবং তালোড়ার নাগর আর্ট অ্যান্ড সংস্কৃতি বিদ্যালয়ের উপদেষ্টা সুব্রত কুমার ঘোষ। ​অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতা ও দায়িত্ব পালন করেন মোঃ আরাফাত হোসেন, মুন্নি রায় শান্তনা, মোঃ হারুন ও দিনেশ চন্দ্র শীল। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন সাংস্কৃতিক ও মেধাভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ী প্রতিযোগীদের মাঝে ক্রেস্ট ও সম্মাননা পত্র বিতরণ করেন অতিথিবৃন্দরা।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

বন্ধুদের সাথে গোসল করার সময় পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

06 August 2026

নদী থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ম'রদেহ উদ্ধার

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

নজরুল বর্ষে তালোড়ায় কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, কুইজ ও গান প্রতিযোগিতা অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন : ০৫:৩৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬