নাঈম ইসলাম
কটিয়াদী (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের কটিয়াদীতে কাভার্ড ভ্যান ও হাল চাষের ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে দুই পথচারি গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের কটিয়াদী পৌরসভা দড়ি-চরিয়াকোনা সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, দড়ি-চরিয়াকোনা এলাকার মৃত আশরাফ আলীর ছেলে মজলু মিয়া (৬৫) এবং পার্শ্ববর্তী বেলাব উপজেলা লতিফপুর এলাকার সানি রেজুয়ান আহমদের মেয়ে হাফসা বেগম (৩২)
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভৈরবগামী একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান বিপরীত দিক থেকে আসা একটি হাল চাষের ট্রাক্টরকে সজোড়ে ধাক্কা দেয়। এতে ট্রাক্টরটি দুমড়ে-মুচড়ে যায় এবং কাভার্ড ভ্যানের পিছনে থাকা সিএনজিতে অবস্থিত এক নারী আরোহী আহত ও রাস্তার পাশে থাকা মজলু মিয়া নামে এক কৃষকের দুটি পা মারাত্বকভাবে জখম হন। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মজলু মিয়ার অবস্থা আশংকাজনক হওয়ায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।
স্থানীয় বাসিন্দা মো. সুজন মিয়া জানান, আহত মজলু মিয়া জমি থেকে নেপিয়ার ঘাস কেটে বাড়িতে ঢুকতেই বাড়ির সামনে এই দূর্ঘনার স্বীকার হয়। এতে উনার দুটি পা কমড়ের নিচ থেকে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।
এই বিষয়ে কটিয়াদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাসুদ জানান, “দূর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পৌছায়। দূর্ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন বলে জানতে পেরেছি। দুর্ঘটনায় জড়িত কাভার্ড ভ্যানটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নাগরিক ডেস্ক রিপোর্ট 

















