ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

শরনখোলায় গত এক সপ্তাহে কুখ্যাত মাদকারবারী সহ গ্রেফতার ১০

মোঃ শহীদুল ইসলাম সোহাগ, শরনখোলা (বাগেরহাট) : শরণখোলায় মাদকের বিরুদ্ধে সাড়াসি অভিযান চালাচ্ছে থানা পুলিশ। গত এক সপ্তাহে কুখ্যাত মাদক কারবারী ইলিয়াস তালুকদারসহ ১০জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ গাঁজাসহ ইয়াবা ট্যাবলেট ও ধারালো অস্ত্র।
থানা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” ঘোষণা করে  শরণখোলা থানার নবাগত অফিসার ইনচার্জ রোকেয়া খানমের নির্দেশে পুলিশ  উপজেলায় মাদকের আখড়া চিহ্নিত করে অভিযান চালাচ্ছে। গত এক সপ্তাহের মধ্যে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ১০ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে। এ সময়ের মধ্যে থানায় ১১টি মাদকের মামলা রেকর্ড করা হয়েছে।  এর মধ্যে ২ আগষ্ট বিকেলে পুলিশ অভিযান চালিয়ে  উপজেলা সদরের কুখ্যাত মাদক কারবারী ইলিয়াস তালুকদারকে ইয়াবা ও ইয়াবা বিক্রির ২৯ হাজার টাকা সহ আটক করে। এ সময় পুলিশ ইলিয়াসের বাড়ী তল্লাশী করে চাইনিজ কুড়ালসহ কয়েকটি ধারালো অস্ত্র জব্দ করেছে। ইলিয়াসের বিরুদ্ধে শরণখোলা থানায় ৮টি মামলা রয়েছে।
শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন পঞ্চায়েত ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন বলেন, শরণখোলা থানার  নবাগত ওসি রোকেয়া খানম মাদকের বিরুদ্ধে অভিযান শুরু করায় মাদকের গডফাদাররা সোশ্যাল মিডিয়ায় ওসির বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে নেমেছে। মাদক নির্মূলে  পুলিশের নেওয়া কঠোর পদক্ষেপকে বিতর্কিত করার এই চেষ্টার আমরা তীব্র নিন্দা জানাই।
শরণখোলা থানার নবাগত অফিসার ইনচার্জ রোকেয়া খানম বলেন, শরণখোলাকে মাদক মুক্ত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। কোন অপশক্তির কাছে মাথা নত করা হবেনা বলে তিনি জানান।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

গ্রেফতার এড়াতে কার্নিশ থেকে পড়ে গাজীপুর সিটির সাবেক কর্মকর্তার মৃত্যু

06 August 2026

নীলফামারীতে জুলাই অভ্যুত্থান দিবস উদযাপন

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

শরনখোলায় গত এক সপ্তাহে কুখ্যাত মাদকারবারী সহ গ্রেফতার ১০

সর্বশেষ পরিমার্জন : ০৫:১৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬