ঢাকা, বাংলাদেশ || বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

৪০০ কোটি টাকা আত্মসাৎ মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

আব্দুল আওয়াল : জামালপুরের মাদারগঞ্জে আল আকাবা বহুমুখী সমবায় সমিতির গ্রাহকদের টাকা আত্মসাৎ ও প্রতারণা মামলার পলাতক আসামি উপজেলা জামায়াতের সাবেক আমির আবদুল ওয়াহেদকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪।
বুধবার (৫ আগস্ট) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‍্যাব-১৪ জামালপুর সিপিসি-১ বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে জামালপুর জেলা শহরের বাইপাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আব্দুল ওয়াহেদ মাদারগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির এবং বর্তমানে জামায়াতের কোনো পদে নেই বলে জানিয়েছেন জেলা জামায়াতের মিডিয়া সেলের সদস্য জাকিউল ইসলাম।
র‍্যাব-১৪ এর জামালপুর সিপিসি-১ সূত্র জানায়, গত ৪ মে মাদারগঞ্জ উপজেলায় আল আকাবা বহুমুখী সমবায় সমিতির গ্রাহকদের সঙ্গে প্রতারণার মাধ্যমে ৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আবদুল ওয়াহেদের নামে মাদারগঞ্জ থানায় একটি মামলা হয়।
এরপর থেকেই অভিযুক্ত আবদুল ওয়াহেদ পলাতক ছিলেন। ওই মামলায় বিজ্ঞ আদালত তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে র‍্যাব-১৪ আবদুল ওয়াহেদকে গ্রেপ্তারে অভিযানে নামে। পরে মঙ্গলবার পলাতক আসামি আবদুল ওয়াহেদকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
মাদারগঞ্জ থানার ওসি স্নেহাশীষ রায় বলেন, গ্রেপ্তারের পর আবদুল ওয়াহেদকে মাদারগঞ্জ থানায় হস্তান্তর করেছে র‍্যাব। আসামিকে আদালতে সোপর্দ করেছি।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

ইশারা ভাষার স্বীকৃতি ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের আহ্বান

22 September 2026

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার-১৩

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

৪০০ কোটি টাকা আত্মসাৎ মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

সর্বশেষ পরিমার্জন : ০৫:০৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬