ঢাকা, বাংলাদেশ || বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

বন্ধুদের সাথে গোসল করার সময় পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

আশরাফুল ইসলাম, ঠাকুরগাঁও:   ঠাকুরগাঁওয়ে ভূল্লী নদীতে গোসল করতে নেমে হাবিব (১০) নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত হাবিব ভূল্লী উপজেলার বড় বালিয়া আদর্শ সরকারপাড়া গ্রামের মনাহারের ছেলে। সে শিমুলতলী ব্র্যাক স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, ৬ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে স্কুল ছুটি শেষে বাড়িতে এসে হাবিব বন্ধুদের সঙ্গে ভূল্লী নদীর জোদ্দাপাড়া এলাকায় গোসল করতে যায়। একপর্যায়ে গোসলের সময় নদীর গভীর পানিতে তলিয়ে গিয়ে সে নিখোঁজ হয়। বিষয়টি জানতে পেরে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে নদীতে নেমে ব্যাপক খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ অনুসন্ধানের পর তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্কুলছাত্র হাবিব গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাবিবের আকস্মিক মৃত্যুতে তার পরিবার, সহপাঠী, শিক্ষক এবং স্থানীয়দের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। অনেকেই নদীতে গোসলের সময় শিশু-কিশোরদের প্রতি আরও সতর্ক নজরদারি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের হৃদয়বিদারক দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

ইশারা ভাষার স্বীকৃতি ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের আহ্বান

22 September 2026

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার-১৩

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

বন্ধুদের সাথে গোসল করার সময় পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

সর্বশেষ পরিমার্জন : ০৫:৫৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬