ঢাকা, বাংলাদেশ || শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

কক্সবাজার মাতারবাড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমান

শ.ম.গফুর,কক্সবাজার:   কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে মেগা প্রকল্প পরিদর্শনে হেলিকপ্টারযোগে এসেছেন প্রধানমন্ত্রী।
আজ(রোববার) সকালে সাড়ে ১০ টায় তিনি মাতারবাড়িতে পৌঁছান।প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে সরকারের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ও প্রতিমন্ত্রী রয়েছে।প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে মাতারবাড়ি এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা নির্ধারিত এলাকায় অবস্থান নিয়েছেন।সফরকালে প্রধানমন্ত্রী মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করবেন। এ সময় তিনি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন কার্যক্রম, অবকাঠামো এবং সার্বিক অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে অবহিত হবেন।এ ছাড়া মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরসহ চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতিও পরিদর্শন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে মাতারবাড়িতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র, গভীর সমুদ্রবন্দরসহ চলমান মেগা প্রকল্পগুলো দেশের বিদ্যুৎ, যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
15 October 2026

দুপচাঁচিয়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

কক্সবাজার মাতারবাড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমান

সর্বশেষ পরিমার্জন : ১১:৫৯:১১ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬