ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ১১ মে ২০২৬
তাজা খবর
আজ থেকে সরাসরি মামলা
কবি সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন বিশিষ্ট জনের
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেফতার রংপুরের হত্যা মামলা’র আসামী মমিনুল

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৯:০০:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
- / ৭১ বার পঠিত

কক্সবাজার প্রতিনিধি :
রংপুরের কাউনিয়া উপজেলার বিশ্বনাথ এলাকায় এক ব্যক্তি’কে হত্যা করে পালিয়ে আশ্রয় নিয়েছিল কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে।কিন্তু শেষ রক্ষা হয়নি হত্যাকারী মইনুল ইসলাম প্রকাশ মমিনুলের। সে ওই এলাকার চাঞ্চল্যকর মোবারক আলী হত্যা মামলার মুলহোতা।তাকে রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেফতার করেছে র্যাব-১৫’র একটি দল।সোমবার দুপুরে র্যাব-১৫ এবং র্যাব-১৩ এর যৌথ অভিযানে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৪, মধুরছড়া, ব্লক-ই/২ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।২৮ অক্টোবর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫’র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) আ. ম. ফারুক।এতে জানানো হয়, গেলো ২৫ সেপ্টেম্বর রাতে মোবারক আলী কাউনিয়া উপজেলার শাহিন বাজার থেকে নিত্যপ্রয়োজনীয় কেনাকাটা শেষে বিশ্বনাথ এলাকার মইনুল ইসলাম প্রকাশ মমিনুলের আবাদী জমির পাশের আইল দিয়ে বাড়ির দিকে রওয়ানা করেন। জমি সংক্রান্ত বিরোধের জেরে পূর্ব পরিকল্পিতভাবে উৎপেতে থাকা মমিনুল এ সময় মোবারক আলীর পথরোধ করে তার হাতে থাকা ধারালো দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে এবং তার মৃত্যু নিশ্চিত করে। এরপর ঘাতক মমিনুল তার বসতবাড়ির রান্নাঘরের পিছনে গর্ত করে লাশ মাটি চাপা দিয়ে নতুন গাছ লাগিয়ে দেয়,যেন কেউ বুঝতে না পারে। ভিকটিম মোবারক আলী বাড়িতে না ফেরায় তার পরিবার অনেক খোঁজাখুঁজির পরে কাউনিয়া থানায় নিখোঁজ ডায়েরি করে। একপর্যায়ে ঘাতক মমিনুলের বাড়ির পেছনে নতুন আলগা মাটি থেকে গন্ধ ছড়ালে এলাকার লোকজনের উপস্থিতিতে পুলিশ সেই গর্ত খুড়ে মোবারক আলীর লাশ উদ্ধার করে। এরপরই ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে চাঞ্চল্যের সৃষ্টি করে এবং ঘাতক সম্পূর্ণভাবে আত্মগোপনে চলে যায়। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে থানায় হত্যা মামলা রুজু করেন।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উক্ত ঘটনায় আসামিদেরকে গ্রেফতার করার লক্ষ্যে র্যাব-১৩ রংপুরের একটি আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করেন। তদন্তের এক পর্যায়ে দলটি জানতে পারে যে, হত্যাকান্ডের মূলহোতা মইনুল ইসলাম তার নিজ জেলা ছেড়ে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আত্মগোপনে অবস্থান করছেন। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে ২৭ অক্টোবর দুপুরে র্যাব-১৩ এবং র্যাব-১৫ সদর এর একটি যৌথ আভিযানিক দল কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৪, মধুরছড়া, ব্লক-ই/২ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ঘটনার মূলহোতা মইনুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয়।###
আরও পড়ুন:



















