ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ১০ মে ২০২৬
তাজা খবর
আজ থেকে সরাসরি মামলা
কবি সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন বিশিষ্ট জনের
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
কক্সবাজারে তিনটি আসনে নতুনত্বের ভীড়ে পুরনোতেই আস্থা বিএনপি’র !

শ.ম.গফুর,কক্সবাজার :
- সর্বশেষ পরিমার্জন: ০৫:৫৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
- / ৭৬ বার পঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’কে সামনে রেখে মনোনয়ন ইস্যুতে উজ্জীবিত হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)।মাঠ পর্যায়ে দলের জনপ্রিয় নেতাদের মনোনয়নের মাধ্যমে প্রাথমিক তালিকাও প্রকাশ করেছে দলটি।ইতিমধ্যে দেশের ৬৪ জেলার মধ্যে ২৩৭ জন’কে মনোনয়ন দেওয়ার ঘোষণা দিয়েছে।৩ নভেম্বর দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের মহাসচিব ২৩৭ জন প্রার্থী নাম ঘোষণা করেছেন।ঘোষিত ২৩৭ জন প্রার্থীর মধ্যে কক্সবাজারের ৪টি সংসদীয় আসনের ৩টিতে দলের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা হয়েছে। এসব আসনে পুরোনো এমপিদের উপরই আস্থা রেখেছে দলের উচ্চ পর্যায়ের নীতিনির্ধারকেরা। অথচ এসব আসনে অনেক নতুন মুখ নিজেদের যোগ্যতা প্রমাণে মাঠে বিচরণ করছেন।অপরদিকে, দুটি দ্বীপ উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার-২ আসনে প্রার্থী ঘোষণা না হওয়াটা নিয়ে রাজনৈতিক বোদ্ধা মহলে নানা বিশ্লেষণ চলছে। একটি পক্ষ বলছে, তফসিল ঘোষণা না হওয়ায় এখনো বলা যাচ্ছে না দলগুলো একক নির্বাচন করবে? নাকি জোটবদ্ধ। জোটবদ্ধ নির্বাচন হলে জোটের শরীকদের জন্য হয়তো কক্সবাজার-২ আসনটি ছাড় দিবে বিএনপি। এনসিপি’র সাথে জোট হলে কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এস এম সূজা মহেশখালী হতে নির্বাচন করবেন তখন এনসিপিকে ছেড়ে দেয়ার জন্য হয়ত রেখে দেয়া হয়েছে। আরেকটি পক্ষ বলছে, কয়লা বিদ্যুৎ ও গভীর সমুদ্র বন্দর সমেত মহেশখালী দেশের সিঙ্গাপুরে রূপ নিবে। একে হ্যান্ডেল করতে ডায়নামিক নেতৃত্ব দরকার। হয়তো, তেমনটি খোঁজতে অপেক্ষা করছে।এদিকে, কক্সবাজার-১ (চকরিয়া ও পেকুয়া) আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
তবে, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহেশখালী ও কুতুবদিয়া দ্বীপ নিয়ে গঠিত কক্সবাজার-২ আসনে কারো নাম ঘোষণা না দিয়ে এ আসনের প্রার্থীর নাম পরে ঘোষণা দেওয়া হবে বলে উল্লেখ করেন।কক্সবাজার-৩ (সদর-রামু ও ঈদগাঁও) আসনে বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজলের নাম ঘোষণা হয়েছে।আর উখিয়া-টেকনাফ নিয়ে গঠিত কক্সবাজার-৪ আসনে সাবেক হুইপ ও একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য,জেলা বিএনপি’র সভাপতি শাহজাহান চৌধুরী মনোনয়ন পেয়েছেন।দলীয় মনোনয়ন পেয়ে শাহজাহান চৌধুরী বলেন, উখিয়া-টেকনাফের মাটি ও মানুষের সাথে আমার নাড়ির সম্পর্ক। জনকল্যাণে কয়েক দশক ধরে কাজ করেছি, আমি পরীক্ষিত। আগামীতেও সবার কল্যাণে কাজ করে যাব।
এক প্রতিক্রিয়ায় লুৎফুর রহমান কাজল বলেন, আমার উপর আস্থা রাখায় দলের প্রতি অশেষ কৃতজ্ঞতা। কক্সবাজার-৩ আসনের জনগণ আগের মতো ধানের শীষকে জয়ী করবে ইন শা আল্লাহ।
উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরওয়ার জাহান চৌধুরী বলেন, পুরানা চাউল ভাতে বাড়ে- প্রার্থী সিলেকশনে সেটাই উঠে এসেছে। যারা মনোনয়ন পেয়েছেন তারা তৃণমূলের সাথে সম্পর্কযুক্ত। তাদের অতীত কর্মকান্ড দিয়ে দলীয় নেতাকর্মীদের সমন্বয়ে জয় ঘরে তোলা সম্ভব হবে বলে আশা করছি।
গত ২০০৮ সালের জাতীয় নির্বাচনে জেলার চারটি আসনের তিনটিতে বিএনপির প্রার্থীরা জয়লাভ করেছিলেন।পতিত আওয়ামী লীগের আমলের অনুষ্ঠিত ২০১৪ নির্বাচনে বিএনপি অংশ নেয়নি তবে ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে কক্সবাজারের ৪টি আসনে প্রার্থী থাকলেও জয়লাভ করেননি কেউ। আর ২০২৩ এর নির্বাচনে বিএনপি অংশ নেয়নি। কিন্তু এবারকার সময়ে আওয়ামীলীগের রাজনৈতিক কার্যক্রম আপাততে নিষিদ্ধ। নির্বাচনের তফসিলের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন-কোন দল নির্বাচন করতে পারবেন বা নির্বাচনে অংশ নেবেন, তা এই মুহুর্তে বলা মশকিল।
আরও পড়ুন:


















