ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ১১ মে ২০২৬
তাজা খবর
আজ থেকে সরাসরি মামলা
কবি সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন বিশিষ্ট জনের
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
কক্সবাজারে তিন দফা দাবি বাস্তবায়নে লবণ চাষী-ব্যবসায়ীদের মানববন্ধন

শ.ম.গফুর,কক্সবাজার
- সর্বশেষ পরিমার্জন: ০৫:১০:১২ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
- / ১৪৭ বার পঠিত

কক্সবাজারের মহেশখালীতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালন করেছে লবণ উৎপাদন কারী এবং লবণ ব্যবসায়ী সংগ্রাম পরিষদ।
সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টার দিকে মহেশখালী উপজেলা চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।বক্তারা বলেন, দেশের চাহিদার চেয়ে বেশি লবণ উৎপাদন করা সত্ত্বেও বিদেশ থেকে লবণ আমদানি অনুমোদন দেওয়া হচ্ছে, যা স্থানীয় লবণ শিল্পের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তারা বলেন, আমরা কষ্ট করে মাঠে ঘাম ঝরিয়ে লবণ উৎপাদন করি, অথচ নীতিগত অদক্ষতা ও বিদেশি লবণ আমদানির কারণে আমরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছি।
বক্তারা বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)’র তীব্র সমালোচনা করে বলেন, বিসিকের দায়িত্বে থাকা কর্মকর্তাদের অব্যবস্থাপনা, দালালচক্রের প্রভাব ও নীতিহীনতার কারণে লবণ চাষিরা প্রতিনিয়ত ক্ষতির মুখে পড়ছে। তারা দাবি করেন, বিসিকের বর্তমান ব্যবস্থাপনা সংস্কার না হলে দেশের লবণ শিল্প ধ্বংস হয়ে যাবে। মহেশখালী, কুতুবদিয়া, চকরিয়া ও উপকূলীয় অঞ্চলের লাখো লবণ চাষির জীবন-জীবিকা এই লবণ শিল্পের সঙ্গে জড়িত। অথচ সরকারি নীতিনির্ধারকরা বিদেশি স্বার্থে দেশীয় উৎপাদকদের অবমূল্যায়ন করছেন, যা এক প্রকার অন্যায় ও শোষণ।তারা সরকারের প্রতি ৩ দফা দাবি জানান। দাবি সমুহ হল,লবণ আমদানি অবিলম্বে বন্ধ করতে হবে, দেশীয় লবণের ন্যায্য মূল্য নির্ধারণে সরকারি তদারকি জোরদার করতে হবে এবং লবণচাষিদের জন্য সহজ ঋণ, প্রণোদনা ও সংরক্ষণ ব্যবস্থার উদ্যোগ নিতে হবে।এতে সভাপতিত্ব করেন শহিদুল্লাহ চেয়ারম্যান, এবং সঞ্চালনা করেন মাওলানা আতাউর রহমান। মানববন্ধনে শতাধিক লবণ চাষি, ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
আরও পড়ুন:



















