ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ১১ মে ২০২৬
তাজা খবর
আজ থেকে সরাসরি মামলা
কবি সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন বিশিষ্ট জনের
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
কক্সবাজারে লক্ষাধিক পিস ইয়াবা উদ্ধার : এক রোহিঙ্গা নারী গ্রেফতার

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৫:১৮:০৬ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
- / ৭২ বার পঠিত

শ.ম.গফুর,কক্সবাজার
কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-
১০ অভ্যন্তরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক রোহিঙ্গা নারী গ্রেফতার করেছে র্যাব-১৫’র সহ একটি যৌথ অভিযানিক দল।
২৫ অক্টোবর মধ্যরাতে র্যাব-১৫’র সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্প এবং ডিজিএফআই কক্সবাজার’র একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১০, ব্লক-ডি/১১ এলাকায় এক মাদক কারবারি মাদকের একটি বড় চালান পাচারের উদ্দেশ্যে নিজ হেফাজতে মজুদ রেখেছেন।এমন তথ্যের ভিত্তিতে বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে মাদক কারবারি দিলবাহার’র বসত ঘর তল্লাশি করে ১ লাখ ১২ হাজার ৪৬৩ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।এ সময় উক্ত ঘরের গৃহকত্রী দিলবাহারকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত দিলবাহার (৫০) উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১০’র ব্লক-ডি-১১’র মৃত আয়ুবের স্ত্রী এবং মৃত লাল মিয়া-মৃত বেগম বাহার দম্পতির কন্যা।উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন র্যাব-১৫’র সহকারী পরিচালক(ল এন্ড মিডিয়া) আ.ম. ফারুক।
আরও পড়ুন:



















