ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ১১ মে ২০২৬

কক্সবাজারে ৩৪ বিজিবি’র অভিযান:মালিক বিহীন ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৮:৫৭:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • / ৪৫ বার পঠিত
 শ.ম.গফুর,কক্সবাজার :
কক্সবাজারের উখিয়ার পশ্চিম দরগাহ বিল এলাকায় কক্সবাজার ব্যাটালিয়ন(৩৪ বিজিবি)’র অধীনস্থ ঘুমধুম বিওপি’র বিশেষ টহল দলের অভিযানে মালিক বিহীন ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।২৮ অক্টোবর(মঙ্গলবার) সকালে একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করেন।এতে এসব ইয়াবা জব্দ করতে সক্ষম হয়।এসময় পাচারকাজে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।বিজিবি ৩৪ ব্যাটালিয়ন’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম গণমাধ্যম’কে জানান,বিজিবি’র অভিযানে গত ৬ মাসে বিপুল পরিমাণ চোরাচালানের মালামাল আটকসহ জনসেবামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হয়েছে।
তিনি এক সংবাদ সম্মেলনে জানান,গত ৬ মাসের অভিযানে ১৩ লাখ ৪১ হাজার ১৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪০ কোটি ২৪ লাখ ২৫ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার করেছে ৩৪ বিজিবি।
এছাড়াও ১০ কোটি ৫৪ লাখ ৪৪ হাজার ৮২১ টাকা মূল্যের অন্তমূর্খী-বহির্মূখী বিভিন্ন প্রকার সিগারেট, গরু, বাংলাদেশেী সার সিমেন্ট, প্রসাধনী, ঔষধ সামগ্রী, জ্বালানী তেল, হার্ডওয়্যার মালামাল ও রশদ সামগ্রীসহ ৫০ কোটি ৭৯ লাখ ৩০ হাজার ১৩১ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল এবং ৯৫ জন আসামী আটক করেছেন।পাশাপাশি কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) কর্তৃক সীমান্তে জনসচেতনতা ও মতবিনিময় সভার মাধ্যমে অবৈধ সীমান্ত পারাপারে মাইন বিস্ফোরণ রোধ, মাদক ও ইয়াবা পাচার প্রতিরোধসহ সীমান্ত এলাকার জনগণের যে কোন সমস্যা সমাধান কল্পে সর্বোচ্চ সহযোগিতা করে আসছে। স্থানীয় বিভিন্ন স্কুল-মাদ্রাসার মেধাবী ছাত্র-ছাত্রীদের আর্থিক প্রণোদনা, খেলাধুলার সামগ্রী প্রদান এবং বৌদ্ধ বিহারে আর্থিক অনুদানসহ গরিব দুঃস্থ মহিলাদের কর্মসংস্থানের জন্য সেলাই মেশিনসহ নানাবিধ সামগ্রী প্রদান করা হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে সীমান্তে শূন্য লাইনে প্রতিপক্ষ স্থাপনকৃত মাইন বিস্ফোরণে আহতদের আর্থিক প্রণোদনা প্রদান করা হয়েছে।
 ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান,লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

কক্সবাজারে ৩৪ বিজিবি’র অভিযান:মালিক বিহীন ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার

সর্বশেষ পরিমার্জন: ০৮:৫৭:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫