ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ১১ মে ২০২৬
তাজা খবর
আজ থেকে সরাসরি মামলা
কবি সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন বিশিষ্ট জনের
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
কটিয়াদীতে ট্রাকের ধাক্কায় আহত ৫জন,চালকসহ হেলপারকে গণপিটুনি

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ১০:৪৬:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
- / ৮৪ বার পঠিত

নাঈম ইসলাম, কটিয়াদী (কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জের কটিয়াদীতে কটিয়াদী বাজার এলাকায় জনবহুল রাস্তায় বেপরোয়া একটি ট্রাকের ধাক্কায় পথচারী, বিভিন্ন গাড়ির চালক ও যাত্রীসহ কমপক্ষে ৫জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে কটিয়াদী বাজারের পুড়াতন পৌরসভা মোড় স্বপ্নকুঞ্জ কমিউনিটি সেন্টার সংলগ্ন রাস্তায় এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটেছে।
এসময় ট্রাকের ধাক্কায় রাস্তায় থাকা একটি মাইক্রোবাস ও বেশকিছু অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আহতরা।
এসময় উত্তেজিত জনতার হামলায় ট্রাক ভাংচুর ও অভিযুক্ত ট্রাকের চালক ও তার সহকারীকে মারধরে গুরুতর আহত হন। পরে পুলিশ এসে উদ্ধার করে প্রথমে কটিয়াদী সরকারি হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বাজিতপুর ভাগলপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তাৎক্ষণিক ট্রাকের চালক ও সহকারীর নাম পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শী লোকজন জানান, রাস্তায় জ্যাম থাকায় গাড়িগুলো আটকে ছিল। এসময় আকস্মিক একটি ট্রাক পিছন দিক থেকে বেপরোয়া গতিতে এসে ধাক্কা দেয়। এসময় সামনে থাকা মাইক্রোবাস ও কয়েকটি অটোরিকশায় ধাক্কা লাগে। এতে কয়েকজন চালক, পথচারী ও যাত্রী আহত হন। এর আগে পার্শ্ববর্তী মনোহরদী উপজেলার চরমান্দালিয়া মতির বাজার সংলগ্ন এলাকায় একই ট্রাকের ধাক্কায় কয়েকজন আহত হন। পরে কিছু লোকজন পিছনে ধাওয়া করলে ট্রাকটি বেপরোয়া গতিতে চলতে শুরু করে। এর মধ্যে আরো কয়েকটি গাড়িকে ধাক্কা দিয়ে এসে কটিয়াদীতে একই ঘটনা ঘটায়।
কটিয়াদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম জানান, বেপরোয়া একটি ট্রাকের ধাক্কায় কয়েকজন আহত হয়েছেন। সংবাদ পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত চালক ও সহকারী চিকিৎসা নিচ্ছেন। তাৎক্ষণিক তাদের পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। ট্রাকটি আটক করা হয়েছে। এই ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন:



















