ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ১১ মে ২০২৬
তাজা খবর
আজ থেকে সরাসরি মামলা
কবি সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন বিশিষ্ট জনের
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
কটিয়াদীতে হতদরিদ্রের বসতঘর আগুনে পুড়ে ছাই নতুন ঘর নির্মাণ করে দিল জামায়াত

নাঈম ইসলাম, কটিয়াদী (কিশোরগঞ্জ)
- সর্বশেষ পরিমার্জন: ০৫:৪৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
- / ৭৪ বার পঠিত

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের পাইকশা গ্রামের মো. মতি মিয়া নামের এক হতদরিদ্রের বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছে উপজেলা জামায়াতে ইসলামী। আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া বসতঘরের স্থানে নতুন ঘর নির্মাণ করে দিয়েছে সংগঠনটি।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর রাতে পাইকশা গ্রামের মো. মতি মিয়ার বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে ঘর ও আসবাবপত্রসহযাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায় । ফলে সর্বস্ব হারিয়ে
নিঃস্ব হয়ে পড়েন মতি মিয়া ও তার পরিবারের লোকজন।
ঘটনার পর কটিয়াদী উপজেলা জামায়াতের উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য নতুন ঘর নির্মাণ ও নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।
নতুন ঘর হস্তান্তর উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে নতুন ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আচমিতা ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. রহমত আলী আকন্দ। প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার। এ সময় আরও বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম মোড়ল, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মো. সাইদুল হক বিএসসি, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাহমুদুল হাসান প্রমুখ।
আগুনে ক্ষতিগ্রস্ত মতি মিয়া বলেন, আমরা ভেবেছিলাম জীবনে আর দিন ঘর তুলতে পারব না। জামায়াতের ভাইয়েরা আমাদের মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছেন। আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিন।
আরও পড়ুন:



















