ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ১১ মে ২০২৬

কলেজে না করেও প্রতি মাসে বেতন নিচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০২:৩২:২৮ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • / ৬২ বার পঠিত

ইসলামপুর প্রতিনিধি (জামালপুর)

জামালপুরের ইসলামপুর উপজেলার মোশারফগঞ্জ শহীদ ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক আখন্দের বিরুদ্ধে প্রতিষ্ঠানটিতে অনুপস্থিত থেকে মাসের পর মাস বেতন-ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে।

জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পর থেকে পলাতক রয়েছেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক  ও উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুল খালেক আখন্দ। তবে যথারীতি হাজিরা খাতায় নিয়মিত তার স্বাক্ষর দেওয়া হচ্ছে এবং বেতন-ভাতাও উত্তোলন করছেন ‘অদৃশ্য হাতের ছায়ায়’।

এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে গত বৃহস্পতিবার ওই প্রতিষ্ঠানে গিয়ে দেখা যায়, অধ্যক্ষ দীর্ঘদিন অনুপস্থিত। সহকারী প্রধান শিক্ষক অমর কুমার মোদক এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি দুই দিনের একটি ছুটির আবেদনপত্র দেখিয়ে বলেন, অধ্যক্ষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন। তবে তিনি কোন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, তা জানা যায়নি। ছুটির ওই আবেদনপত্রে ছুটি মঞ্জুরের কোনো প্রমাণও পাওয়া যায়নি।

এ বিষয়ে অধ্যক্ষ আব্দুল খালেক আখন্দের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসা নিচ্ছি।” তবে কবে নাগাদ তিনি কলেজে ফিরবেন—এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

এ বিষয়ে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “অধ্যক্ষের কোনো ছুটির আবেদন আমি পাইনি। তার অনুপস্থিতির বিষয়েও জানতাম না।” তিনি আরও জানান, “এ ঘটনায় দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

কলেজে না করেও প্রতি মাসে বেতন নিচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক

সর্বশেষ পরিমার্জন: ০২:৩২:২৮ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫