ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ১০ মে ২০২৬

ইয়াবাসহ  দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

জাকারিয়া আল মামুন, গাজীপুর প্রতিনিধি:
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:৪৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • / ৮৭ বার পঠিত
গাজীপুরের কালীগঞ্জ থানার মোক্তারপুর ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় গতকাল বিশেষ অভিযান চালিয়ে নোয়াপাড়া গ্রামের সানাউল্লাহর ছেলে মোঃ মাসুম ভূইয়া(২৩), এবং ইসমাইলের ছেলে সাহিন ভূইয়া(২৬) নামে দুইজনকে ইয়াবা সহ গ্রেফতার করেন কালীগঞ্জ থানা পুলিশ। থানা সূত্রে জানা যায় গাজীপুর জেলার কালীগঞ্জ থানাধীন মোক্তারপুর ইউনিয়নের নোয়াপাড়া এলাকার জৈনক আমজাদ হোসেন স্বপন এর ফাঁকা জায়গায় মাদক বেচাকেনা করতেছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন সংবাদ পেয়ে দ্রুত এসআই (নিঃ) অপূর্ব কুমার বাইন কে সঙ্গীয় ফোর্স সহ ঘটনা স্থলে যাওয়ার নির্দেশ দেন।  দ্রুত ঘটনা স্থলে গেলে মাদক কারবারি মাসুম ভূইয়া ও  সাহিন ভূইয়া দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ তাদেরকে আটক করে জনসম্মুখে তাদের দেহ তল্লাশি করেন। তল্লাশি করে তাদের কাছে ৩০ (ত্রিশ) পিস গোলাপী রংয়ের মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উপস্থিত সাক্ষী গণের সামনে ইয়াবা জব্দ করে। আসামিদেরকে থানায় নিয়ে আসেন। অতঃপর এসআই (নিঃ) অপূর্ব কুমার বাইন বাদি হয়ে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। এলাকার সূত্রে জানা যায় মাসুম ভূইয়া ও সাহিন ভূইয়া  দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত। এদের গ্রেফতারের পরে এলাকার ভিতরে মানুষের গুঞ্জন এলাকায় স্বস্তি ফিরে আসবে বলে জানা যায়। এ ব্যাপারে কথা হয় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন এর সাথে, তিনি জানান কালীগঞ্জ থানা কে আমি একটি মাদকমুক্ত এলাকা করতে চাই। এ ব্যাপারে অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের কোন ছাড় দেওয়া হবে না। কালীগঞ্জ থানার ,এফআইআর নং-৩, তারিখ- ০৩ নভেম্বর, ২০২৫; ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; তাদেরকে আদালতে পাঠানো হয়।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ইয়াবাসহ  দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সর্বশেষ পরিমার্জন: ০৫:৪৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫