কালীগঞ্জে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সর্ব সাধারণের মিছিল

- সর্বশেষ পরিমার্জন: ০৮:২৪:২২ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
- / ৯৪ বার পঠিত

ঝিনাইদহের কালীগঞ্জে সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের নৃশংস হত্যা ঘর বাড়ি আগুন গোলা বর্ষন যাবতীয় আগ্রাসনের প্রতিবাদে মিছিল অনুষ্ঠিত হয়েছে।(৭ই এপ্রিল সোমবার) বিকেল ৪টায় কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডে সর্ব সাধারণ মানুষ একত্রিত হয়। এরপর সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের প্রধান মন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কুশপুত্তলিকা তৈরী করে জুতোপেটা সহ আগুন ধরিয়ে প্রতিবাদ জানিয়ে মিছিল শুরু হয়। বিভিন্ন ধরনের ফেস্টুন হাতে করে সর্ব সাধারণ মানুষ অংশগ্রহন করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে
সারা বিশ্বের সাথে ফিলিস্তিনির জনগণের প্রতি একাত্মতা প্রকাশ করার জন্য, এই কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের সিদ্ধান্ত নেন বলে জানাযায়। বিশ্ব পরাশক্তির মদদে ইসরায়েলি সরকারের ফিলিস্তিনে চালানো গণহত্যা, গাজায় মানবতার ধ্বংস করার প্রতিবাদে দলমত নির্বিশেষে মেম বাস বাস স্ট্যান্ড সবাই উপস্থিত হন।























